আউলিয়ায়ে নকশবন্দ ফিরে আসলো হযরত তাকে জিজ্ঞেস করলেন, “তোমার কী হয়েছে বাপু?” সে বলতে লাগলো, “ইয়া শাইখী! সমগ্র জমিন, বৃক্ষ-তরু-লতা, পাথর সবকিছুতে শুধু নূর আর নূর দেখছি! এমন ওজ্ভ্বল্যতা প্রকাশ পেয়েছে যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না৷” তিনি মন্তব্য করলেন, “বেচারা খাদিমের এ অবস্থার কারণ হচ্ছে, শায়খ বাকি বিল্লাহর নূরের কিঞ্চিৎ আভা তার ওপর পতিত হয়েছে মাত্র”35 সিরাতুল মুস্তাক্কিমের ব্যাখ্যা হযরত খাজা বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহ “আহলে সুন্নাত ওয়াল জামাআতের" একান্ত অনুসারী ছিলেন৷ তিনি এ ব্যাপারে সবাইকে শিক্ষাদান করতেন৷ পবিত্র কুরআনে সুরা ফাতিহার তাফসীরে তিনি “সিরাতুল মুস্তাক্কিম” এর ব্যাখ্যা লিখেছেন: “হক্কানী উলামায়ে কিরামের মধ্যে এ ব্যাপারে ইজমা হয়েছে যে, “সিরাতুল মুস্তাক্কিম' [সরল পথ] হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের রাস্তা” বংশধর ও খুলাফা বৃন্দ হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ্র দুজন স্ত্রী ছিলেন৷ তিনি দুজন পুত্রসন্তানের পিতা। তীর প্রথমা স্ত্রী ছিলেন বাদশাহ আকবরের সরকারী কর্মকর্তা ্কালিজ খান আন্দাজানী (মূ. ১০২৩ হি.) নামক এক ব্যক্তির মেয়েসন্তান৷ তিনি একজন দক্ষ ফকীহ, হাফিজ ও তাফসীরবিদ ছিলেন৷ হযরত খাজা সাহেবের দ্বিতীয় স্ত্রী ছিলেন মুহাম্মদ সাদিক কাসমী নামক একজন আলিমের বোন৷ মৃত্যুকালে খাজা বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহর মাতা, উভয় স্ত্রী ও নাবালিক দুজন পুত্রসন্তান রেখে যান৷ হযরতের খলিফা খাজা হুসামুদ্দিন তাঁদের ভরণপোষণের দায়িত্ব নেন৷ তাঁর প্রথম পুত্র খাজা উবাইদুল্লাহর জন্ম হয় ১০১০ হিজরি সনে। তিনি ১০৭৩ হিজরিতে মারা যান৷ তিনি “খাজা কালান" [বড়ো খাজা] নামে সুপরিচিত ছিলেন৷ কেউ একজন সুফি স্বপ্ধে দেখেছিলেন যে, খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহর একজন পুত্রসন্তান জন্ম নেবে এবং তাঁর নাম হবে নকশবন্দি শায়খ খাজা উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহর নামানুসারে » মাশাইখে নকশবন্দীয়াহ মুজাদ্দিদীয়াহ, পৃ. ১৩৩-১৩৪। ৩১৯
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।