Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ যুবককে জেল থেকে মুক্ত করলেন যুবক তাঁর এরূপ ব্যবহারে লঙ্জা বোধ করলো। হযরতের নিকট ক্ষমা প্রার্থনা করে দুষ্টোমি ছেড়ে দিলো। তিনি তাঁর হাতে বাইআত গ্রহণ করে বাকি জীবন একজন খাঁটি মুসলমান হিসেবে কাটিয়ে দিলেন। যখনই কোনো মুরিদের পক্ষ থেকে ভুল-ত্রুটি হতো, তখন খাজা সাহেব বলতেন, “এটা বাস্তবে আমারই ভুল যা তার মাধ্যমে প্রকাশ পেয়েছে!” “জুবদাতুল মাঞ্ামাত” নামক গ্রন্থের লেখক বলেন: “তখন হযরত খাজা সাহেব লাহেরে বসবাস করতেন৷ একদা ভীষণ দুর্ভিক্ষ শুরু হলো৷ মানুষের ক্ষুধার জ্বালা ও যন্ত্রণায় তিনি এতোই মর্মাহত হলেন যে, বেশ কয়েকদিন খাবার মুখে দিলেন না৷ যখনই তাঁর সম্মুখে খাবার পরিবেশ করা হতো তখনই তিনি বলতেন, “এটা কী কখনও উচিত হবে যে, মানুষ খাবারের অভাবে মৃত্যুমুখে পতিত হচ্ছে আর আমি এখানে বসে বসে খাবো!” তিনি বরং সব খাবার ক্ষুধার্ত মানুষের নিকট পাঠিয়ে দিতেন” একটি ঘটনা হযরত আহমদ সিরহিন্দী ফারুকী রাহিমাহুল্লাহ ছিলেন হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহর প্রধান খলিফা। একদা তাঁর এক খাদিমকে হযরতের নিকট হাদিয়া হিসেবে কিছু ফালুজাসহ প্রেরণ করলেন হযরতের দরোজায় পৌঁছার পর তিনি নিজেই এগিয়ে এসে হাদিয়া গ্রহণ করলেন৷ খাদিমকে জিজ্ঞেস করলেন, “তোমার নাম কী?” খাদিম জবাব দিলো, “আমার নাম বাবা।” তিনি বললেন, “তুমি শায়খ আহমদ সিরহিন্দীর খাদিম, তুমি আমাদেরই” ফেরার পথে খাদিমের মধ্যে ভাবান্তর সৃষ্টি হলো সে জযবের নিসবত [আল্লাহর দিকে ধাবমান অবস্থা] ও সুকর [আধ্যান্সিকভাবে মাতাল অবস্থা] তাকে সম্পূর্ণরূপে আড়ষ্ঠ করে দিলো সে চিৎকার করতে করতে কোনোমতে হযরত সিরহিন্দী রাহিমানুল্লাহর নিকট ও দাওয়াত ওয়া আজিমাত, খ. ৪, পৃ. ১৪৬- আরুওয়ালে সালাফ খ.৩, পৃ. ৫০-৫১ থেকে৷ 34 মাওলানা নাসিম আহমদ আমরাবী, তাষকিরাহ খাজা বাকি বিল্লাহ রাহ. ৩১৮

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।