Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত আমকাঞ্জি রাহিমাহুল্লাহ একান্ত সুহবতে তিন দিন ও তিন রাত কাটানোর পর হযরত বাক্ধি বিল্লাহ রাহিমাহুল্লাহর আধ্যাত্মিক মাক্কামের স্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছুয়ে গেলো তিনি স্বীয় পীর হযরত আমকার্জি রাহিমান্ল্লাহর পক্ষ থেকে খিলাফত লাভে ধন্য হলেন৷ তিনি “ওয়াজদ” ও “জওক” এর স্তরে উপনিত হলেন৷ ভারতে আগমন মুর্শিদের নির্দেশে হযরত খাজা বাক্ি বিল্লাহ রাহিমাহুল্লাহ পুনরায় ভারতে ফিরে আসলেন৷ প্রথমে লাহোরে এক বছর অবস্থান করেন৷ এরপর দিল্লীতে এসে ফিরোজ শাহ কেন্লায় অবস্থান নেন সে যুগে নদীর তীরে অবস্থিত বিখ্যাত এ কেন্লায় একটি বড়ো মসজিদও ছিলো। খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ এখানেই বাকি জীবন কাটান। নিজেকে আত্মগোপনের চেষ্টা হযরত খাজা বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহ আধ্যাত্মিক জগতের উচ্চতর মাক্কামের অধিকারী থাকাসত্তেও নিজেকে সর্বদা লুকিয়ে রাখতেন তিনি নিজেকে সবার থেকে অধম মনে করতেন৷ তাঁর বিনয়াবনতার একটি উপমা বর্ণিত আছে৷ খাজা সাহেবের প্রতিবেশী এক যুবক বাস করতো৷ সে ছিলো খুব দুষ্ট প্রকৃতির লোক৷ প্রায়ই খাজা সাহেবের সঙ্গে বেআদবিপূর্ণ আচরণ করতো তিনি নীরবে সব সহ্য করে যান৷ তাঁর এক মুরিদ খাজা হুশামিদ্দিন যুবকের এরূপ ব্যবহারে মোটেই সন্তুষ্ট ছিলেন না৷ তিনি একদিন যুবকের বিরুদ্ধে পুলিশে নালিশ করলেন৷ পুলিশ অফিসার যুবককে আটক করে জেলে প্রেরণ করলো এ সংবাদ যখন খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ শুনলেন, তিনি তাঁর মুরিদের প্রতি রাগ করলেন৷ হুসাুদ্দিন বললেন, “ইয়া শাইখী! সে একটি লম্পট ও দুষ্ট লোক৷ সে সীমাতিক্রম করেছে৷” একথা শুনে খাজা সাহেব বললেন, “তুমি নিজেকে বড়ো শায়খ ভাবো, তাই না? আর এ কারণেই বুঝি যুবকটি তোমার নিকট দুষ্ট ও বে-আদব মনে হচ্ছে! কিন্তু আমি তো নিজেকে তার থেকেও অধম মনে করি” এরপর তিনি নিজেই ৩১৭

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।