Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মন তখনও উচাটন করছিলো৷ সুতরাং খাজা সাহেবের অনুমতিক্রমে শায়খ ইফলিখার নামক আরেক বুজুর্গের শিষ্যত্ব গ্রহণ করেন৷ এখানেও বেশিদিন অবস্থান করতে পারেন নি৷ এরপর তিনি খাজা আমির আবদুল্লাহ বলখী রাহিমাহুল্লাহর দ্বারস্থ হলেন৷ কিন্তু তাতেও মনের তৃত্তি মিটলো না৷ কছুদিন ট্রান্সসোক্সানিয়ায় অবস্থানের পর কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন৷ সেখানে তিনি সাক্ষাৎ গ্রহণ করলেন শায়খ বাবা কুবরাৰী রাহিমাহুল্লাহর সঙ্গে৷ তাঁর সুহবতে থেকে তিনি উপকৃত হলেন আধ্যাত্মিকভাবে৷ বাবা সাহেবের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি অন্য কোথাও যান নি৷ কাশ্মীরে থাকাকালে হযরত বাক্ধি বিল্লাহ রাহিমাহুল্লাহ একটি স্বপ্ব দেখলেন৷ যুগের শ্রেষ্ঠ নকশবন্দি ওলি খাজা মুহাম্মদ আমকার্জি রাহমাতুল্লাহি আলাইহি তাঁকে ডাক দিয়েছেন৷ সুতরাং কালবিলম্ব না করে তিনি যাত্রা করলেন উজবেকিস্তানের আমকানার উদ্োশ্যে। খাজা আমকাঞ্জি রাহিমাহুল্লাহ হযরত বাক্কি বিল্লাহকে দেখেই বুঝতে পারলেন, এই ব্যক্তিই নকশবন্দি তরিকার পরবর্তা শায়খ হিসেবে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং তাঁর হাতে বাইআত গ্রহণের পর হযরত বাক্কি বিল্লাহকে বললেন, “বাবা বাক্কি! তুমি একান্তভাবে আমার সঙ্গে তিন দিন ও তিন রাত কাটাবে। এরই মধ্যে আল্লাহ চাহে তো, তোমার মাঝে ইলমে মা'রিফাতের পূর্ণতা লাভ হবে৷ তুমি নকশবন্দি যাবতীয় শায়খদের আধ্যাত্মিক নিসবত লাভে ধন্য হবে৷ তবে তোমাকে এই অঞ্চলে নয়, বরং চলে যেতে হবে ভারতবর্ষে সেখানে নকশবন্দিয়া তরিকার প্রসার-প্রচারের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছো” খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ নিজের দুর্বলতার কথা ব্যস্ত করলেন৷ কিন্তু খাজা আমকার্জি রাহিমাহুল্লাহ বললেন, “আল্লাহ তা'আলা তোমাকে সর্বাবস্থায় সাহায্য করবেন৷ তোমাকে এই দায়িত্ব গ্রহণ করতেই হবে”

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।