Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা শায়খ মুহাম্মদ বারি বিল্লাহ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। ওফাৎ ১০১২ হিজরি, সমাধি- দিলী, ভারত। ভারতবর্ষে নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত বিখ্যাত এ ওলির পূর্ণ নাম ছিলো রাজিউদ্দিন মুহাম্মদ বাক্কা তবে তিনি খাজা বাক্কি বিল্লাহ নামেই সুপরিচিত৷ তাঁর পিতার নাম ছিলো কাজি আবদুস সালাম সমরকন্দী। কাবুলের একজন সুফি ও আলিম হিসেবে তাঁর সুনাম ছিলো। জন্ম ও শিক্ষা যুগের শ্রেষ্ঠ ওলি, ভারতবর্ষে নকশবন্দি তরিকার প্রবর্তক হযরত খাজা বাক্কি বিল্লাহ রাহিমাহুল্লাহ ৯৭১ [মতান্তরে ৯৭২] হিজরি সনে আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন৷ কোনো কোনো বর্ণনা মতে জন্মের তারিখ ছিলো জিলহাজ্জ মাসের ৫ তারিখ তাঁর পিতা কাজি আব্দুস সালামের পূর্বপুরুষরা ছিলেন তু্কিস্থানের অধিবাসী। মাতা ছিলেন সাইয়্যিদ বংশের৷ হযরত বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহর পিতা ও পিতামহ সমরকন্দে বসবাস করতেন। পরবর্তীতে আফগানিস্তানের কাবুলে এসে স্থায়ীভাবে বাস করতে থাকেন৷ পিতা-মাতা তাঁদের এই আদুরে শিশুর নামকরণ করেন রাজিউদ্দিন মুহাম্মদ বাক্ি৷ হযরতের তাখাল্পুস [ডাক নাম] ছিলো বিরং - যার অর্থ “রংহীন"। শিশুকালেই তীর শিক্ষা শুরু হয় হযরত মাওলানা সাদিক হালওয়ায়ী নামক এক শিক্ষকের নিকট। তিনি পাঁচ বছর বয়স থেকে কুরআন শরীফের হিফজ শুরু করেন৷ আট বছর বয়সে পূর্ণ কুরআনের হাফিজ হন৷ পিতা-মাতার ইচ্ছায় তাঁকে উচ্চতর শিক্ষার্জনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় মাওয়ারুন-নাহারে। সাথে ছিলেন তাঁর উত্তাদ মাওলানা সাদিক ইলমে তাসাওউফের প্রতি আকর্ষণ ইলমে শরীয়তের শিক্ষাকালে একদা তাঁর হাতে তাসাওউফ শাস্ত্রের ওপর লিখিত একখানা কিতাব আসলো৷ গভীর রাতে কিতাবখানা পাঠরত অবস্থায় এক আশ্চর্য ঘটনা ঘটে যায় ৩১৪

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।