আউলিয়ায়ে নকশবন্দ মেহমানদের খিদমাত হযরত খাজা আমকাঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সাধারণভাবে জীবন-যাপন করতেন মেহমানরা প্রথমে তাঁকে চিনতেই পারতো না৷ এর মূল কারণ ছিলো মেহমানদের সঙ্গে তার অনন্য বিনয়সহ আচরণ কেউ তাঁর বাড়িতে আসলেই তাদের সওয়ারী ও রসদপত্র নিজেই দেখভাল করতেন। তাদেরকে নিজ হাতে খাবার ও পানীয় পরিবেশন করতেন মেহমানদের সাথে তাদের কেনো খাদিম থাকলে তাকেও অনুরূপ আদবের সাথে খাবার পরিবেশন করতেন৷ সুতরাং অপরিচিত লোকজন তাঁকে প্রথমে বাড়ির খাদিম মনে করতো। হযরত আমকার্জি রাহিমাহুল্লাহ ওলি তারাশ ছিলেন৷ এর অর্থ হচ্ছে তাঁর সুহবতে থেকে খুব সহজেই অনেকেই ওলিআল্লাহ হয়েছেন৷ এটা ছিলো তাঁর একটি কারামত অন্ধকার হৃদয়কে আলোকিত করে তুলতেন৷ যুগের অন্যান্য অনেক শায়খ পর্যন্ত তাঁর সুহবতে আসতেন বরকতের আশায়। সাধারণ ছাত্ররাও দলে দলে এসে হাজির হতেন তাঁর দরবারে৷ যুগের বাদশাহগণও তীর নিকট খুব তাজিমের সঙ্গে উপস্থিত হতেন বরকত লাভের উদোশ্যে। বর্ণিত আছে একজন দরবেশ বলেন, “এক রাতে আমি হযরত খাজা সাহেবর সঙ্গে ভ্রমণে ছিলাম৷ হঠাৎ আমার পায়ে একটি কাটা বিদ্ধ হলো। তিনি বললেন, হে ভাই! হাতে কাটা বিদ্ধ না হওয়া পর্যন্ত পুষ্পের ছোঁয়া পাবে না” একটি কারামত একদা তিনজন আলিম হযরতের দরবারে উপস্থিত হলেন৷ প্রত্যেকের মনেই একেকটি ইচ্ছে ঘোরপাক খাচ্ছিলো। প্রথম ব্যক্তির খেয়ালে এটাই ছিলো, “যদি খাজা সাহেব কোনো এই-এই বিশেষ ধরনের খাবার পরিবেশন করেন, তাহলে ভাববো তিনি কারামতওয়ালা ওলি” দ্বিতীয় জনের ভাবনা ছিলোন, “তিনি যদি এই-এই ফল আমাকে দেন, তাহলে ৩১১
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।