আউলিয়ায়ে নকশবন্দ সাধনাকে কবুল করেছেন৷ তোমাকে আমি খিলাফতে খিরক্া প্রদান করছি” এরপর তিনি নকশবন্দিয়া তরিকার পূর্বেকার সকল শাইখুল মাশাইখের নাম উচ্চারণ করলেন এবং দীর্ঘ দু'আ শেষে বললেন, “এখন থেকে তুমি নিজেকে প্রকাশ করো মানুষকে তরিকতের রাস্তায় ডাক দাও। প্রয়োজনে মুরিদ করবো” স্বীয় মুর্শিদ ও পিতার উক্ত নির্দেশ পেয়ে তিনি আর নিজেকে গোপন রাখতে পারলেন না৷ মুর্শিদের জীবিতাবস্থায়ই অনেক মানুষ তাঁর হাতে বাইআত গ্রহণ করেন৷ খুঁজে পান ইলমে শরীয়ত ও তরিকতের সন্ধান বিবাহবন্ধনে আবদ্ধ ও ওলিআল্লাহ পুত্রসন্তান লাভ হযরত খাজা মুহাম্মদ আমকার্জি রাহিমাহুল্লাহ বিবাহিত ছিলেন৷ তাঁর শ্বশুর ছিলেন আরেক নক শবন্দি শায়খ খাজা সাবির রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তা'আলা তীর স্ত্রীর গর্ভে এক সুযোগ্য পুত্রসন্তানের জন্ম দেন৷ তাঁর নাম ছিলো খাজা আবুল ক্বাসিম রাহিমাহুল্লাহ৷ শরীয়ত ও তরিকতের উচ্চ মাক্কামে আরোহণ করে আবুল কাসিম রাহিমাহুল্লাহ স্বীয় পীর ও পিতা মুহাম্মদ আমকার্জি রাহিমহুল্লাহর বিশিষ্ট খলিফা হওয়ার সৌভাগ্য অর্জন করেন হযরত আমকার্জি মুহাম্মদ রাহিমাহুল্লাহর প্রধান খলিফা ছিলেন খাজা বাক্ধি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদা তাঁর পীর সাহেবের পুত্র খাজা আবুল ক্লাসিমের নিকট পত্র লিখেন৷ তিনি এতে খুব তাজিমের সঙ্গে হযরতের প্রতি আনুগত্য ও তীর খাদিম হওয়ার ইচ্ছে প্রকাশ করেন৷ হযরত খাজা বাক্ধি বিল্লাহ রাহিমাহুল্লাহ্র খলিফা ইমামে রাববানী শায়খ আহমদ ফারুকী সিরহিন্দী রাহিমাহুল্লাহও একবার তাঁর দাদাপীরের সুযোগ্য সন্তান হযরত আবুল কাসিম রাহিমাহুল্লাহর নিকট পত্র লিখেছিলেন৷ ইমামে রাববানী রাহিমাহুল্লাহ তাঁর মালফুজাতের ১৬৪ ও ১৮০ নং পত্রে এর বর্ণনা তুলে ধরেছেন। খাজা আবুল সিম দীর্ঘ জীবন পান নি৷ মাত্র ৩৯ বছর বয়সে তিনি আমকানায় ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন স্বীয় পিতা ও মুর্শিদ হযরত দরবেশ মুহাম্মদের পাশেই তিনি সমাহিত আছেন।
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।