আউলিয়ায়ে নকশবন্দ হযরত মাওলানা শায়খ খাজিগী আমকার্জি রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ১০০৮ হিজরি, সমাধি- আমকানা, উজবেকিস্তান। হযরত খাজা দরবেশ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা ছিলেন নকশবন্দি তরিকার স্বর্ণালী সিলসিলার শায়খ হযরত খাজা খাজিগী আমকাজ্জী রাহমাতুল্লাহি আলাইহি। স্বীয় পীর খাজা দরবেশ মুহাম্মদ রাহিমাহুল্লাহ ছিলেন তাঁর পিতা। জন্ম হিজরি ৯১৮ সনে হযরত মুহাম্মদ আমকার্জি রাহমাতুল্লাহি আলাইহি উজবেকিস্তানের সমরকন্দের অদুরে আমকানা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন৷ তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি স্বীয় পিতা হযরত দরবেশ মুহাম্মদ রাহিমাহুল্লাহর হাতেই সম্পাদিত হয়৷ পরিণত বয়সে তিনি তাঁরই নিকট বাইআত গ্রহণ করে তরিকতের সাধনায় লিপ্ত হন৷ নিজেকে গোপন রাখা শায়খ আমকাঞ্জি রাহিমাহুল্লাহ স্বীয় পিতা ও মুর্শিদের সার্বক্ষণিক খিমদতে থাকার সুযোগ পেয়ে খুব অল্প সময়ের মধ্যেই ইলমে মা*রিফাতের উচ্চতর মক্কামে অধিষ্ঠিত হনা এ অবস্থায় তিনি দীর্ঘ ্রিশ বছর ছিলেন৷ অধিকাংশ মানুষ তাঁর গোপন রগস্য সম্পর্কে অবগত ছিলো না৷ তিনি নিজেকে লুকিয়ে রাখতে অত্যন্ত পারদর্শী ছিলেন৷ মাশাইখে আজম বলেন, তরিকতের সালিককে সর্বদাই নিজের হালকে প্রকাশ হওয়া থেকে সংরক্ষণ করা চাই৷ এতে অন্তরে রিয়ার আবির্ভাব থেকে মুক্ত থাকতে সহায়ক হয়৷ আর রিয়া হচ্ছে এ রাস্তায় চলার সবচেয়ে বড়ো এবং মারাত্মক বাঁধা৷ হযরত আমকার্জি রাহিমাহুল্লাহ নিজেকে গোপন রাখার ফলে খুব দ্রুত শায়খ হওয়ার মতো যোগ্যতা অর্জন করেন। খিলাফত লাভ ও মানুষকে মুরিদ করার নির্দেশ নিজের মুর্শিদ ও পিতা শায়খ দরবেশ মুহাম্মদ একদা হযরত আমকার্জি রাহিমাহুল্লাহকে কাছে ডেকে আনলেন৷ বললেন, “বাবা মুহাম্মদ! আল্লাহ তা,আলা তোমার কঠোর ৩০৯
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।