আউলিয়ায়ে নকশবন্দ পরবর্তী শায়খ হিসাবে নির্বাচিত করা হয়েছে” এরপর দরবেশ মুহাম্মাদ রাহিমাহুল্লাহকে খিলাফতের খিরক্া প্রদান করলেন৷ হযরত দরবেশ রাহিমাহুল্লাহকে তাঁর পীর সাহেব নিজেই বললেন, “এখন থেকে তুমি মানুষকে মুরিদ করবে৷ কারণ, আমার মিশনের ইতি ঘটবে অতি শীঘ্রই” দরবেশ মুহাম্মদ রাহিমাহুল্লাহ মৃত্যুর পূর্ব পর্যন্ত তার পীর সাহেবের সুহবতেই ছিলেন৷ হযরত দরবেশ মুহাম্মদ রাহিমাহুল্লাহ মৃত্যু যুগের শাইখুল মাশাইখ, মজযুব ইলাল্লাহ, অসংখ্য মুরিদের গীর সাহেব, ইলমে মারিফাতের সুপেয় ফোয়ারা হযরত খাজা শায়খ দরবেশ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ৯৭০ হিজরি সনের মুহাররম মাসের ১৯ তারিখ এ মায়াবী পৃথিবী থেকে বিদায় গ্রহণ করনে ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ আল্লাহ তা”আলা তাঁর রহস্যাবলীকে গোপন রাখুন৷ তিনি উজবেকিস্তানের শাহরিসাজ নামক স্থানে সমাহিত আছেন। হযরতের বেশ কয়েকজন খলিফা ছিলেন৷ নিচে ৫ জনের নাম লিপিবদ্ধ করা হলো। ১. তাঁর সুযোগ্য সন্তান মাওলানা শায়খ খাজিগী আমকার্জি রাহমাতুল্লাহি আলাইহি। ২. খাজা মিরাজ গুনবাজ-সাবজি রাহমাতুল্লাহি আলাইহি। ৩. খাজা মুহাম্মদ রাজা রাহমাতুল্লাহি আলাইহি। ৪. মাওলানা শের মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ৫. শায়খ সালাওয়াতী রাহামতুল্লাহি আলাইহি তরিকতে নকশবন্দিয়া-মুজা্দিদীয়া অনুযায়ী পরবর্তী শায়খ হচ্ছেন মাওলানা শায়খ খাজিগী আমকার্জি রাহমাতুল্লাহি আলাইহি। এখন আমরা তাই আশা করছি এ মহান ওলির জীবন ও সাধনার ওপর যেটুকু সম্ভব বর্ণনা তুলে ধরতে। হে আল্লাহ আমাদের আশাটুকু পূর্ণ ও কবুল করুন৷
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।