Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ থাকেন৷ এভাবে বেশ কয়েকদিন কেটে গেলো৷ তিনি ভাবলেন, নিশ্চয় শায়খ ওয়াখশী তাঁকে ভুলেন নি৷ তিনি অবশ্যই আসবেন৷ দীর্ঘ এক মাস চলে গেলো দরবেশ সাহেব কিন্তু অনড় গাছের ফল খেয়ে আর জিকির করে দিনাতিপাত করেন৷ এক পর্যায়ে লক্ষ করলেন, জঙ্গলের জীব-জন্তু এসে তাঁর চতুর্দিকে বসে জিকিরে শরীক হয়ে গেছে৷ তিনি ভাবলেন, জন্তূদের জিকিরে শরীক হওয়া নিশ্চয়ই তীর মুর্শিদের একটি কারামত৷ আরো বেশ কিছুদিন চলে গেলো৷ শীতের প্রকোপ বেড়ে গেলো বরফ পড়া শুরু হলো গাছের ফল শেষ হয়ে গেছে৷ তিনি সবুজ ঘাস বা গাছের পাতা-লতা খেয়ে জীবন ধারণ করতে থাকেন৷ তাঁর শায়খ আসবেন, এ বিশ্বাস থেকে তখনও একবিন্দুও সরে যান নি দরবেশ সাহেব। একদিন জঙ্গল থেকে একটি হরিণী আসলো। তিনি হরিণীর স্তনে দুধ দেখে তা দহন করলেন দহনের সময় হরিণী কোনো নড়াচড়াই করলো না৷ এরপর আরেকটি এলো৷ দরবেশের অন্তর আল্লাহর মুহাববাতে আরো বেশি আপ্লুত হলো খোদায়ী প্রেমের ছোঁয়ায় তাঁর অন্তরাতমায় রোমাঞ্চকর শিহরণ জেগে ওঠলো৷ তিনি মারিফাতের উচ্চ মাক্কামের দিকে অগ্রসর হলেন৷ যেসব কারমত প্রকাশ পাচ্ছিলো তা যে সবই দরবেশ সাহেবর গীর হযরত ওয়াখশী রাহিমাহুল্লাহর ওয়াসিলায় হচ্ছিলো, তা তিনি অনুধাবন করলেন৷ তিনি কাশফের মাধ্যমে স্বীয় পীর সাহেবের সঙ্গে আলাপ করলেন। বললেন, “ইয়া শাইহী! আমি যদি আপনার জন্য এখানে অপেক্ষারত থাকতাম না, তাহলে কী আমি সবকিছু থেকে বঞ্চিত হতাম?” শায়খ ওয়াখশী রাহিমাহুল্লাহ মুখে হাসির রেখা ফুটে ওঠলো। ধ্যান ভাঙ্গার পর দরবেশ সাহেব বুঝতে পারলেন, শায়খ ওয়াখশী তাঁর নিকট আসার জন্য রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছেন শীঘ্বই তিনি এসে যাবেন৷ ঠিক তা-ই হলো। হযরত দরবেশ মুহাম্মদ রাহিমাহুল্লাহর পীর হযরত শায়খ মুহাম্মদ জাহিদ ওয়াখশী রাহিমান্ল্লাহ টিলায় তাশরীফ এনে হাসিমুখে বললেন, “হে আমার প্রিয় পুত্র দরবেশ! এসো আমার সঙ্গে। আল্লাহ তা'আলা তোমাকে কবুল করেছেন৷ তোমাকেই নকশবন্দি তরিকার ৩০৭

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।