আউলিয়ায়ে নকশবন্দ ৫১ ৫১ প্রয়োজন৷ খাজা মুহাম্মদ জাহিদের নিকট চলে যাও। তিনি তোমাকে ধৈর্য ও আল্লাহর প্রতি সন্তুষ্টির পথ বলে দেবেন৷” এ নির্দেশ পেয়ে তিনি নির্জনতা ত্যাগ করে চলে আসলেন স্বীয় মামা হযরত মুহাম্মদ জহিদ ওয়াখশী রাহিমাহুল্লাহর দরবারে মুরিদ হতে সবিনয় আবদার জানালেন৷ হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাতের ঘটনাটিও বললেন৷ ওয়াখশী রাহিমাহুল্লাহ তাঁর এই বিশিষ্ট ভাগিনাকে মুরিদ করে তরিকতের রাস্তায় পাড়ি জমানোর সবক দিতে লাগলেন। অচিরেই দরবেশ রাহিমাহুল্লাহ উচ্চতর মাক্কামে অধিষ্ঠিত হলেন। একদা হযরত ওয়াখশী রাহিমাহুল্লাহ দরবেশ সাহেবকে ডেকে বললেন, “হে দরবেশ! শহরের বাইরের এ উঁচ পাহাড়ে আরোহণ করে আমার জন্য অপেক্ষা করবে৷ যাও! চলে যাও!” এ নির্দেশ পেয়ে দরবেশ সাহেব চলে গেলেন৷ সেখানে উপস্থিত হওয়ার পর স্বীয় পীরের আগমনের জন্য অধীর অপেক্ষা করতে থাকেন৷ কিন্তু সারাদিন পার হয়ে গেলো, যোহর, আসর ও মাগরিব পরেও শায়খ আসলেন না৷ মনের মধ্যে ওয়াসওয়াসা শুরু হলো। তিনি আসতে ভুলে গেলেন নাকি? হয়তো আসবেন না, ইত্যাদি ভাবনা জাগ্রত হলো তীর অস্থির মনে৷ কিন্তু পরমুহূর্তেই নিজের নফসকে বললেন, খামোশ! আমার শায়খ বলেছেন আসবেন- আসবেনই৷ সুতরাং তিনি অপেক্ষা করতে থাকেন৷ রাত গভীর হয়ে গেলো- তবুও আসলেন না৷ শীতকাল প্রচণ্ড ঠাণ্ডা দরবেশ সাহেব শীতে কাঁপতে লাগলেন। পেটে ভীষণ ক্ষিধেো এক জায়গায় বসে পড়ে সজোরে “লা- ইলা-হা ইল্লাল্লাহ জিকির পড়তে লাগলেন জিকিরে উষ্ণতা হেতু কিছুটা স্বস্থি বোধ করলেন৷ ভোর হয়ে গেলো ফযরের নামায শেষে শায়খের অপেক্ষায় রইলেন৷ কিন্তু তিনি আসলেন না। এভাবে দ্বিতীয়দিনও পার হয়ে গেলো হযরত দরবেশের অপেক্ষার শেষ হয় না৷ তিনি নামাযের সময় নামায পড়েন আর জিকির করে বাকি সময় কাটান৷ নিকটতম একটি বৃক্ষের ফল খেয়ে জীবন রক্ষা করতে
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।