আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা শায়খ দরবেশ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ৯৭০ হিজরি, সমাধি- শাহরিসাব্জ্, উজবেকিস্তানা তিনি ছিলেন গউস পর্যায়ের সুফি দরবেশ। তাঁকে দরবেশ ওলি হিসেবে মানুষ সম্বোধন করতো৷ নকশবন্দি তরিকার এই শায়খের লক্ষাধিক মুরিদান ছিলেন৷ নিজের মামা হযরত খাজা মুহাম্মদ জাহিদ ওয়াখশী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর মুর্শিদ ছিলেন৷ তাঁর কাছ থেকেই তিনি তারিকতের খিলাফত লাভ করেন৷ হযরত খাজা দরবেশ মুহাম্মদ রাহিমাহুল্লাহ জন্ম হয় ৮৪৬ হিজরি সনে বর্তমান উজবেকিস্তানের সমরকন্দে। প্রাথমিক শিক্ষা নিজ এলাকায়ই সমাপ্ত করেন৷ এরপর ইলমে তাসাওউফের প্রতি তাঁর আকর্ষণ দিন দিন বাড়তে থাকো সবকিছু বিস্জন দিয়ে রিয়াজত- মুজাহাদার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেন৷ মামার সুহবতে দরবেশ রাহিমাহুল্লাহর মামা তখন নকশবন্দিয়া তরিকার যুগের শায়খুল মাশাইখ দরবেশ সাহেব মুরিদ হওয়ার পূর্বেই দীর্ঘদিন রিয়াজতের মধ্যে কাটিয়ে দেন৷ বলা হয়ে থাকে, তিনি স্বীয় মামার হাতে মুরিদ হওয়ার পূর্বে পনেরো বছর একনাগাড়ে নফসের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এ সময় তিনি জীবনরক্ষার্থে যেটুকু অত্যন্স খাবারের প্রয়োজন তার বেশি খেতেন না৷ একটি বা দুটো মাত্র বস্ত্র পরিধান করতেন৷ সত্যিকার অর্থে দরবেশের মতোই জীবন-যাপন করেছেন। আর এ কারণেই তাঁকে দরবেশ বলে আখ্যায়িত করা হয়৷ শহর ও জনপদ থেকে দুরে মরুভূমি ও বন-জঙ্গলে ঘুরে বেড়াতেন৷ নিজিকে ডুবিয়ে রাখতেন সর্বদা জিকরুল্লাহর সাগরে৷ একদিন প্রচণ্ড ক্ষুধায় অসহ্য হয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন৷ হযরত খিজির আলাইহিসসালাম তাঁর সম্মুখে উপস্থিত হলেন| বললেন, “হে দরবেশ! ধৈর্য ও তুষ্টির
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।