আউলিয়ায়ে নকশবন্দ আমি আর থেমে থাকতে পারলাম না, সোজা হযরত শায়খ উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহর সুহবতে যেতে প্রস্তুত হলাম। এই নিয়ত করার পরই দেখলাম, এক ব্যক্তি ছুটে আসছে আমার দিকে৷ বললো, “ইয়া শায়খ! আপনার গাধা মালসহ পাওয়া গেছো” মাল ও জন্তু রক্ষীর নিকট ফিরে যাওয়ার পর সে জানালো, “আমি গাধাটিকে এখানে বেঁধে রেখেছিলাম। আমি ফিরে তাকিয়ে দেখি সে গায়েব হয়ে গেছে! আমি আশ্চর্য হলাম। আমি সব জায়গায় অনুসন্ধান করলাম। কোথাও তার পাত্তা পেলাম না। মনে হলো মাটি তাকে গ্রাস করে নিয়েছে! এরপর আমি ফিরে এসে দেখি, ঠিক যেখানে ছিলো সেখানেই গাধাটি সকল মালসহ বসে আছে!” রক্ষীর কথা শুনে আমি সম্পূর্ণরূপে নিশ্চিত হলাম যে, মহান আল্লাহ তা,আলা তীর বিশিষ্ট ওলি, যুগের শাইখুল মাশাইখ হযরত উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির সুহবতে যাওয়ার জন্যই ইচ্ছা পোষণ করছেন৷ কালবিলম্ব নাকরে আমি জন্তু ও মালামাল নিয়ে সমরকন্দের উদ্দেশ্যে যাত্রা করলাম৷ গন্তব্যস্থলে পৌঁছার পর শায়খের নূরানী চেহারা পানে তাকিয়ে সালাম জানালাম তিনি হাসিমুখে বললেন, “আহলান সাহলান! হে আমার প্রিয় পুত্র!” সেদিন থেকে হযরতের ইন্তিকালের পূর্ব পর্যন্ত আমি তীর সুহবত থেকে আর বঞ্চিত হই নি। তিনি লিখেন, সুহবতে থাকাকালে আমার শায়খ সময় সময় আধ্যাত্মিকতা ও রহস্যাবৃত সুলুকের জ্ঞানের ওপর আমার সাথে আলাপ করতেন৷ তিনি সর্বদাই নিজের বক্তব্য আমার প্রতি নির্দিষ্ট করে প্রথমেই জিজ্ঞেস করতেন, “আমি যখন তোমার সাথে এঁশি বাস্তবতা নিয়ে কথা বলি, তখন কী তুমি ঈমান-আমল সম্পর্কিত কোনো সংঘাত এতে আছে বলে মনে করো? আমি বলতাম, “না, আমার শায়খ আমি তো কোনো সংঘাত দেখতে পাই না” এরপর তিনি বলতেন, “তাহলে তোমার সাথে কথা বলা যায়৷” একদিন আমার শায়খ অসুস্থ হলেন। আমাকে নির্দেশ দিলেন, হিরাতে যেয়ে কোনো ডাক্তার নিয়ে আসতে মাওলানা ক্লাসিম সাহেব বললেন, “হে মুহাম্মদ! তুমি যতো তাড়াতাড়ি পারো যাও এবং ফিরে আসো। শায়খকে দীর্ঘক্ষণ অসুস্থ আছেন দেখে আমি সহ্য করতে পারছি না।” আমি তাড়াতাড়ি হিরাতে যেয়ে ডাক্তারকে নিয়ে ফিরে আসলাম এসে দেখি আমার শায়খ সুস্থ হয়ে ওঠেছেন, কিন্তু মাওলানা ক্লাসিম মারা গেছেন! এ ভ্রমণে মোট ৩৫ দিন লেগেছিল৷ আমি শায়খকে জিজ্ঞেস করলাম, “কীভাবে মাওলানা
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।