আউলিয়ায়ে নকশবন্দ মধ্যে লিখিত ছিলো, “তুমি আমার পুত্রের দেখাশুনা করবে৷ সে এই চিঠিখানা তোমাকে দেবে৷ তাকে কোনো দুষ্ট আলিমের সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত রাখবে” তাঁর পক্ষ থেকে এ অনুগ্রহ হেতু আমি তাঁর প্রতি আরো ভালোবাসা অনুভব করলাম৷ কিন্তু এরপরও আমি হযরতের সুহবতে ফিরে না যেয়ে হিরাতের পথেই যাত্রা অব্যাহত রাখি। বুখারা শৌঁছাতেই বেশ সময় কেটে গেলো৷ আমার গাধাটি দুর্বল হয়ে যায়৷ প্রতি এক দু মাইল পরপর থামতে হয়েছে৷ এরপর গাধা বদলানোর প্রয়োজন পড়েছে৷ বুখারায় পৌঁছার পূর্বে সর্বমোট ৬টি গাধা পরিবর্তন করতে হলো বুখারায় উপস্থিত হওয়ার পর আম চোখে ঝাপসা পড়ে এবং বেশ কয়েকদিন আমি দৃষ্টি হারিয়ে ফেলি৷ কয়েকদিন বিশ্রামে পর সুস্থ হয়ে দৃষ্টি ফিরে পাই। এরপর হিরাতের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিই৷ কিন্তু হঠাৎ আমার ভীষণ জ্বর হলো। ভ্রমণে যেতে অপারগ হলাম৷ ভাবলাম, এখন যদি ভ্রমণে যাই তাহলে বেঁচে থাকবো কী না সন্দেহ আছে৷ সুতরাং বুখারায় থেকে সুস্থ হওয়ার পর ফিরে যাবো বলে সিন্ধান্ত নিলাম৷ তবে নিজের বাড়িতে নয়- চলে যাবো হযরত শায়খ উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির সুহবতে। র র ফেরার পথে তাসকেন্দে এসে হযরত শায়খ ইলিয়াস আশাকী রাহিমাহুল্লাহ সঙ্গে সাক্ষাতের সিন্ধান্ত করি৷ আমার কিতাব, আত্তি তিরিক্ত কাপড় ও জন্তু একজন রক্ষীর নিকট রেখে আসি। পথিমধ্যে শায়খ উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহর এক মুরীদের সাক্ষাৎ পাই৷ আমি বললাম, “এসো শায়খ আশাকীকে দেখে আসি” তিনি জিজ্ঞেস করলেন, “তোমার জন্তুটি কোথায়? আমার বাড়িতে নিয়ে আসো। এরপর আমরা যাবো৷” আশ্চর্যের বিষয়, আমি যখন গাধাটি নিয়ে আসতে যাত্রা করবো, তখন এক গায়েবী আওয়াজ আমার কানে বেজে ওঠলো, “তোমার জন্তুটি মরে গেছে! তার ওপর যে বোবা ছিলো তা-ও হারিয়ে গেছো” আমি বুঝতে পারছিলাম না কী করবো। আমি যেনো অনুভব করলাম, শায়খ উবাইদুল্লাহ চাচ্ছেন না, শায়খ আশাকীর সঙ্গে সাক্ষাতের৷ ভাবলাম, “হে জাহিদ! তুমি লক্ষ করো না? কীভাবে তোমার শায়খ তোমার আধ্যাত্মিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা চালাচ্ছেন এখন তুমি অপর আরেক শায়খের কাছে যেত চাচ্ছো?”
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।