Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তিনি এতে লিখেছেন: এই রাস্তা হচ্ছে আল্লাহপ্রেমের পথ এর মুলে আছে রাসূলের সুন্নাতের অনুসরণ৷ যা সম্ভব সুন্নাতের জ্ঞানার্জনের ওপর৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদেরকে আমার ও আমার খলিফাদের রাস্তা অনুসরণ করতে হবে” এ উদ্দেশ্য হাসিলে তোমাদেরকে হরুপন্থী আলিমে দ্বীন ও আধ্যাত্িক রাস্তায় জ্ঞানবান মাশাইখে আজমের সুহবত লাভ করতে হবে৷ যারা হচ্ছেন আভ্যন্তরীণ অদৃশ্য জ্ঞান ও পবিত্র ইসমে সিফাতের জ্ঞানে জ্ঞানবান। তাঁরাই হচ্ছেন পবিত্র সত্তার মুশাহাদার প্রেমে ডুবন্ত তাঁদের সুহবত তোমাকে আল্লাহর মাশরিফাত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতের সঠিক অনুসরণের জ্ঞান দান করবে। তোমাকে অবশ্যই দুনিয়াদার দুর্নীতিবাজ আলিমদের থেকে সতর্ক থাকতে হবে তীরা ব্যস্ত নিজেদের সামাজিক অবস্থান ও ধন-মাল অর্জনের মাঝে৷ নৃত্যরত সুফিদের থেকেও দূরে থাকো। এরা হচ্ছে শিশুদের মতো দায়িত্বজ্ঞানহীন। যারা না বুঝে, হালাল-হারাম সম্পর্কে আজেবাজে কথা বলে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে তারা দূরে সরে আছে, তাদের প্রতি কর্ণপাত করো না৷ দার্শনিক ও যুক্তিবাদীদের তর্কের প্রতি খিয়াল দেবে না৷ এরা তাসাওউফকে নাম ছাড়া, এ সম্পর্কে আর কিছুই বুঝে না৷ তারা ভাবে যুক্তি-প্রমাণ দ্বারা আধ্যাত্মিকতা বুঝে ফেলবে! আধ্যাজ্িকতা হচ্ছে একটি রাস্তার ভ্রমণ| এ ভ্রমণে নিজে না চলে কীভাবে পথের দিক- নির্দেশনা ও হাক্কিকাত বুঝা যেতে পারে? তারা ভ্রমণকারী না হয়েও ভ্রমণকারীর ভান করে, সুফি না হয়েও সুফির ভান করে৷ এরপর হযরত উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ তাঁর সাহীদের নিকট ফিরে গেলেন। আমার উদ্দেশ্যে ফাতিহা পাঠ করলেন ও বললেন, “যাও! হিরাতে চলে যাও।” আমি তাঁর সুহবত থেকে বিদায় নিয়ে বুখারার উদ্দেশ্যে যাত্রা করলাম৷ কিছুদূর অগ্রসর হওয়ার পর ঘোড়ায় সওয়ার হয়ে একজন বার্তাবাহক আসলেন৷ তাঁকে পাঠিয়েছেন হযরত উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ। বার্তাবাহক আমার হাতে একখানা চিঠি দিলো৷ এটি হযরত মাওলানা সাদউদ্দীন কাশগরী রাহিমাহুল্লাহর পুত্র শায়খ কাল্লামের উদ্দেশ্যে প্রেরণ করেছেন৷ এর ৩০১

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।