Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হয়ে থাকো তাহলে সুদুর হিরাতে ভ্রমণের কোনো প্রয়োজন নেই, এখানেই সব পাবে” এরপর তিনি অন্য একটি কক্ষে চলে গেলেন৷ ঠিক একটি গ্রন্থের পৃষ্ঠায় যেরূপ সবকিছু লিপিবদ্ধ থাকে ঠিক তদ্রপ মানুষের হৃদয়েও অনেক কথা, অনেক জল্পনা-কল্পনা উপস্থিত থাকে৷ আমার অন্তর তাঁর এ কথাটি শ্রবণ করেও হিরাতে যেতে তাগিদ দিতে লাগলো৷ তাঁর একজন মুরিদ আমার ইচ্ছা সম্পর্কে কিছুটা অখুশী ছিলেন৷ তিনি বললেন, “শায়খ এখন ব্যস্ত আছেন লেখা নিয়ে তুমি এখন চলে যেতে পারো।” আমি কিন্তু প্রস্থান করলাম না৷ শায়খ বের হয়ে পুনরায় আমাদের নিকট আসলেন৷ তিনি আমাকে বললেন, “এখন তুমি আমাকে বাস্তব কথাটি বলো, কেনো হিরাতে যাবে? তুমি কী আধ্যাত্মিক রাস্তার খুঁজে যাবে? না ওখানে যেতে চাচ্ছো বাহ্যিক জ্ঞান অর্জন করতে?” আমার সাহী নিয়ামতুল্লাহ আমার পক্ষ থেকে জবাব দিলেন, “সে বাস্তবে আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে আছে, তবে বাহ্যিক জ্ঞানকে পর্দা হিসেবে ব্যবহার করতে চায়” তিনি বললেন, “ওহ! তাই যদি হয় তাহলে ভালো কথা” এরপর হযরত উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ আমাকে নিয়ে একটি নির্জন বাগানে গেলেন৷ আমরা লোকালয় থেকে দূরে চলে গেলাম৷ তিনি আমার হাত ধরলেন৷ আমি সাথে সাথে নিজেকে হারিয়ে ফেললাম [ফানার অবস্থা] দীর্ঘক্ষণ পরে আমার হুশ ফিরে আসলো। আমি বুঝতে পারলাম, হযরত আমাকে তাঁর শায়খের সঙ্গে সংযুক্ত করে দিচ্ছেন এরপর সিলসিলা মুতাবিক সকল শাইখুল মাশাইখ ও স্বয়ং রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ নিসবত চলতে থাকো এরপর শায়খ আমাকে বললেন, “এবার তুমি আমার লেখাগুলো পাঠ করে হদয়ঙ্গম করতে সক্ষম হবে” তিনি সব কাগজ ভীজ করে আমার হাতে তুলে দিলেন। এরপর বললেন, “এখানে লিপিবদ্ধ আছে আনুগত্য, পরহেজগারী ও বিনয়ের সাথে উপাসনা পদ্ধতির হাক্কিককাত৷ তুমি যদি সঠিকভাবে কাগজগুলোর লেখা অনুসরণ করো তাহলে আল্লাহর মুশাহাদার স্তরে উন্নীত হবে”

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।