Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাদীজাতুল কুবরা রাদ্বিআল্লাহু আনহা ছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্ত্রী তিনি স্বীয় স্বামী সম্পর্কে যা কিছু গত ১৫ বছরের বিবাহিত জীবনে অবগত হয়েছিলেন তা ইতোমধ্যে আর কেউ বুঝতে পারেন নি৷ তাঁর অনুপম চরিত্র মাধুর্য, তীর চলাফেরা ও মানুষের প্রতি অকৃত্রিম মুহাববাত, তাঁর পবিত্র চেহারায় সদা প্রকাশিত স্বীয় নূর ইত্যাদি সবকিছুই খাদীজা রাদ্বিআল্লাহু আনহার নিকট স্বচ্ছ পানির মতো আত্মপ্রকাশ করেছিল৷ তিনি জানতেন, এই মহাপুরুষ নিশ্চয়ই কোনো মহান দায়িত্বপালন হেতু স্বয়ং রাববুল আলামীন কর্তৃক প্রেরিত ব্যক্তি। সুতরাং তিনি দৃঢচিত্তে স্বামীকে সান্তনা দিয়ে বললেন, "কখনো নয়! আল্লাহর কসম! আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না৷ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা বহনপূর্বক তার ভার হালকা করেন, অভাবী লোকের প্রয়োজন মিটিয়ে থাকেন, মেহমানের খাতির-যত্র ও মেহমানদারী করেন এবং সত্য পথে চলতে গিয়ে তাকলিফ ও বিপদ-খুসিবতে সাহায্য করেনা" [বুখারী, সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রাহ:) প্রণীত 'নবীয়ে রহমত" [বঙ্গানুবাদ] থেকে ডদ্বত] এরূপ সান্তনা প্রদানের পর বিবি খাদীজা রাদিআল্লাহু আনহা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নকট চলে গেলেন। ওয়ারাকা ছিলেন খুষ্ট ধর্মাবলম্বী আলিম অতিরিক্ত বয়স হওয়ার দরুন য় র তিনি তখন অন্ধ৷ সবকিছু অবগত হয়ে বললেন, "সুবহানাল্লাহ! ইনিই তো সেই মঙ্গলম বার্তাবাহক জিব্রাঈল ফিরিশতা! যাকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামে নকট প্রেরণ করেছিলেন আফসোস! আপনার নুবুওয়াতের প্রচারকালে যদি আমি শক্তিশালী যুবক থাকতাম! হায়, আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে"। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শ্রবণ করে আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, "সত্যিই কি আমার লোক আমাকে দেশান্তর করবে?" ওয়ারাকা বললেন, "হ্যাঁ, আপনি যে সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছেন৷ আপনার ন্যায় যারা আপনার পূর্বে এরূপ সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছিলেন, জগদ্াসী তাঁদের সঙ্গেও শক্রতা না করে ছাড়ে নি।" [বুখারী] ৩০

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।