আউলিয়ায়ে নকশবন্দ নিজের কথায় সুলুকের বর্ণনা হযরত শায়খ মুহাম্মদ জাহিদ ওয়াখসী রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় পীর সাহেব শায়খ উবাইদুল্লাহ আহ্রার রাহমাতুল্লাহি আলাইহির সম্মানে একটি গ্রন্থ রচনা করেন৷ এ গ্রন্থের নাম হলো “সিলসিলাতুল “আরিফীন ওয়া তাযকিরাতুস সিদ্দিকীন”। তিনি এতে সুলুকের বিভন বিষয়ের ওপর বর্ণনা দিয়েছেন৷ আল্লাহ তা”আলা যখন তাঁর কোনো বন্দাকে নিজের প্রিয়জন হিসেবে গ্রহণ করে নিতে সিদ্ধান্ত করেন তখন তিনি সেই বান্দাকে সঠিক পথপ্রদর্শন করেন৷ হযরত জাহিদ ওয়াখসী রাহিমাহুল্লাহকে চার তরিকার প্রসিদ্ধ একটি নকশবন্দিয়ার স্বর্ণালী সিলসিলার একজন শায়খ হিসাবে মহাপ্রভু নির্বাচিত করে রেখেছিলেন রোজ কিয়ামত পর্যন্ত সিলসিলার সকল শায়খের মতো মানুষ তাঁকেও স্মরণ করে যাবে৷ তবে এ রাস্তায় যুক্ত হওয়ার কাহিনী খুব চিত্তাকর্ষক পাঠকদের আত্মিক খোরাক যোগাতে আমরা নিচে হযরতের নিজস্ব ভাষায় উক্ত গ্রন্থে বর্ণিত এই কাহিনীটি তুলে ধরছি। ৫১ ৫১ পট তিনি লিখেছেন, আমি আমার গীর সাহেবের খিদমতে ৮৮৩ থেকে ৮৯৫ হিজরিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত ১২ বছর ছিলাম৷ তাঁর সঙ্গে নিসবত ও বাইআতের কারণ হলো এই: একদিন শায়খ নিয়ামতুল্লাহ নামক একজন সাথীকে নিয়ে সমরকন্দ থেকে হিরাতের উদ্দেশ্যে যাত্রা রি। আমাদের ইচ্ছা ছিলো সেখানকার মাদরাসায় যেয়ে শিক্ষাগ্রহণ করা৷ তখন ছিলো গ্রীষ্মকাল। প্রচণ্ড গরম পড়েছে৷ ভ্রমণের ক্লান্তি থেকে বিশ্রামের উদ্োেশ্যে শাদিমান নামক একটি গ্রামে পৌঁছুয়ে কয়েক দিনের জন্য যাত্রাবিরতি করি৷ নি একদিন শুনলাম হযরত উবাইদুল্লাহ আহ্রার রাহিমাহুল্লাহ এ গ্রামে আগমন করেছেন আসরের সময় স্থানীয় মসজিদে তাঁর সঙ্গে সাক্ষাতে যাই৷ তিনি আমার দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, “কোখেকে এসেছো?” জবাব দিলাম, “সমরকন্দ থেকে”। তাঁর কতাবার্তায় এক অপূর্ব গাল্তীর্য ও মাধুর্য প্রকাশ পেলো আশ্চর্যের বিষয় যে, কথায় কথায় তিনি আমার অন্তরে লুকায়িত অনেক কিছু প্রকাশ করে দিলেন৷ এরপর বললেন, “তুমি হিরাতে যাচ্ছো, শিক্ষাগ্রহণ করতে- তাই না?” এসব কথা শুনে আমার হৃদয়ে তীর প্রতি আকর্ষণ অনুভব করি৷ তিনি আবার বললেন, “তুমি যদি জ্ঞানার্জন ও শিক্ষালাভে আকাঙ্জী ২৯৯
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।