আউলিয়ায়ে নকশবন্দ হযরত মাওলানা শায়খ মুহাম্মদ জাহিদ ওয়াখসী রাহমাতুল্লাহি আলাইহি। ওফাৎ ৯২৬ হিজরি, সমাধি- সমরকন্দ, উজবেকিস্তান। হযরত খাজা মুহাম্মদ জাহিদ ওয়াখসী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা৷ তাজিকিস্তানের রাজধানী দাসুম্ি থেকে ১০০ কিমি দক্ষিণে ওয়াকস্ বা ওয়াকাস্ নামক একটি ছোট্ট শহরে তিনি জন্মগ্রহণ করেন৷ তিনি বিখ্যাত নকশবন্দি শায়খ মাওলানা ইয়াকুব চারখী রাহমাতুল্লাহি আলাইহির নকটাত্ীয় ছিলেন৷ নিজেই বলেন, আমি হযরত চারথী রাহিমাহুল্লাহর মেয়ের পুত্। হযরত জাহিদ নকশবন্দি তরিকায় সর্বপ্রথম সবক গ্রহণ করেন খাজা মুহাম্মদ ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির নিকট। দীর্ঘদিন রিয়াজত-মুজাহাদা ও জিকির-শুগল করে উচ্চতর মাক্কামে অধিষ্ঠিত হন। পরে হযরত উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহর হাতে বাইআত গ্রহণ করে ইলমে তাসাওউফের উচ্চ স্তরে উপনিত হন৷ অল্প কিছুদিন পরই শায়খের কাছ থেকে খিলাফত লাভ করেন৷ হযরত উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহর অনেক মুরিদ বছরের পর বছর তাঁর খিদমাতে উপস্থিত ছিলেন৷ মুহাম্মদ জাহিদ রাহিমাহুল্লাহর মতো এতো তাড়াতাড়ি কেউ খিলাফত লাভ করেন নি৷ সুতরাং পুরাতন মুরিদদের মধ্যে কিছুটা অস্বস্থি প্রকাশ পেলো বলাব শুরু হলো, “আমরা এতো কাল যাবৎ হযরতের খিদমাতে থেকে খিলাফত লাভে ব্যর্থা আর জাহিদ সাহেব মাত্র কদিন পরই খিলাফত পেয়ে গেলেন?” কথাটি যখন শায়খ উবাইদুল্লাহর কানে পৌঁছুলো, তিনি মুরিদানকে একত্রিত হতে বললেন সবার সামনে উপস্থিত হয়ে বললেন, “আমি তোমাদের কথাগুলো শুনেছি৷ ব্যাপার হচ্ছে, মুহাম্মদ জাহিদ ইতোমধ্যে খাজা ইউসুফ সাহেবের সুহবতে থেকে বেশ কিছু মাক্কাম অতিক্রম করে নিয়েছিলেন তিনি আমার নিকট উপস্থিত হয়েছিলেন, বাতি ও সলতাসহ|৷ আমি শুধুমাত্র বাতির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি- এই যা” ২ ণ ২৯৮
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।