Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ তখন তাশকেন্দের নিকটস্থ ফারক্কা নামক গ্রামে অবস্থান করছিলেন সুলতান আবু সাঈদ এসেছেন জেনে তিনি এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন আবু সাঈদ হযরতকে দেখেই চিনে ফেললেন৷ সাথে সাথে তার হৃদয়ে শায়খের প্রতি শ্রদ্ধাবোধ জেগে ওঠলো৷ ঘোড়া থেকে নেমে তিনি ছুটে গেলেন শায়খের কাছে৷ তাঁর হাতে চুমু খেয়ে আবদার করলেন, আমার জন্য ফাতিহা পাঠ করুন৷ শায়খ উবাইদুল্লাহ বললেন, “হে আমার পুত্র! আমরা যখন কোনো কিছুর প্রয়োজন বোধ করি তখন ফাতিহা একবার মাত্র পাঠ করি। আর তুমি যেভাবে স্বপ্নে দেখেছো, আমরা এ ফাতিহা পাঠ ইতোমধ্যে শেষ করে নিয়েছি। সুলতান একথা শুনে অবাক হলেন৷ তিনি কীভাবে তার স্বপ্নের কথা জানলেন? তিনি শায়খকে বললেন, আমি সমরকন্দে আক্রমণ করবো, এ ব্যাপারে আপনার অনুমতি ও দু”আ চাচ্ছি তিনি বললেন, “তোমার ইচ্ছে যদি হয়ে থাকে, শরিয়তকে সমর্থন করা তাহলে আমি তোমার সাহী।” সুলতান বললেন, আমার ইচ্ছে এটাই হযরত। শায়খ বললেন, “যখন তুমি শক্রদের আসতে দেখবে তখন সাথে সাথে তাদেরকে আক্রমণ করবে না৷ ধের্য ধারণ করবে৷ তোমার পেছন দিক থেকে একবাঁক কাক উড়ে আসবে। সাথে সাথে তুমি আক্রমণ চলাবো।” যাক সুলতান সমরকন্দ আক্রমণ কালে আবদুল্লাহ মির্জার বিরাট সৈন্যদল আগেই আক্রমণ করে৷ শায়খের নির্দেশ মুতাবিক সুলতান পাল্টা আক্রমণ করলেন না যতোক্ষণ তা কাকগুলো পেছন দিক থেকে উড়ে আসে নি। ককাগুলো দেখেই তিনি আক্রমণের নির্দেশ দিলেন৷ এদিকে আবদুল্লাহ মির্জার অশ্বারোহী বাহিনীর ঘোড়ার পা কাদা মাটির মধ্যে ধেবে যায়৷ আবদুল্লাহকে আবু সাঈদ বন্দী করেন৷ সমরকন্দ ও পার্খবর্তী অঞ্চল দখল করে নেন৷ আবু সাঈদ হযরত উবাইদুল্লাহকে তাসকেন্দে যেয়ে বসবাসের আবদার করলেন৷ তিনি তা গ্রহণ করে ভক্ত-খুরিদানসহ তাসকেন্দে চলে আসেন। তিনি সুলতান আবু সাঈদের প্রধান উপদেষ্টা হলেন। ২৯৫

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।