আউলিয়ায়ে নকশবন্দ ধৌত করা ও খাবার মুখে তোলে দিতে অভ্যত্ত হলাম৷ এরপর আমি নিজেও একই জ্বরে আক্রত্ত হলাম৷ কিন্তু তখনও আমি তাদের খিদমাত করা থেকে বিরত হই নি৷ এদিকে আমার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে৷ অবশেষে ভাবলাম, হয়তো আমার মৃত্যু এসে যাবে৷ আমি একটি প্রতিজ্ঞা করলাম, “আমাকে মরতে দিন হে আল্লাহ! কিন্ত এ চার জনকে শিফা দান করুনা আমি তাদেরকে পারতপক্ষে খিদমাত করতে থাকি৷ পরদিন আমি জ্বর থেকে মুক্ত হলাম কিন্তু এ চারজন তখনও জ্বরে আক্রান্ত ছিলো। ১৬. কিছু কিছু শায়খুল মাশাইখ বলেন, “লা- ইলা-হা ইল্লাল্লাহ” হচ্ছে সাধারণ মানুষের জকির| “আল্লাহ” হচ্ছে খাস মানুষের জিকির৷ “হুয়া” হচ্ছে খাস থেকে আরো খাস মানুষের জিকির৷ আমার মতে “লা- ইলা-হা ইল্লাল্লাহু, হচ্ছে খাস থেকে খাস মানুষের জকির। ১৭. তাঁর একজন মুরিদ বলেন, “একদিন আমরা হযরতের দরবারে উপস্থিত ছিলাম তিনি বললেন, কলম ও কাগজ আনো৷ আমরা এনে দিলাম৷ তিনি কাগজে অনেক নাম লিখলেন। এরপর আরো একটি নাম অপর আরেক টুকরো কাগজে লিখলেন৷ এ নামটি ছিলো “আবু সাঈদ” তিনি এ কাগজের টুকরো নিজের পাগড়িতে রেখে বললেন, “এ লোকটিকেই তাশকেন্দ, সমরকন্দ ও বুখারার সকল মানুষ অনুসরণ করবে” এর মাত্র এক মাস পর বাদশাহ আবু সাঈদ সমরকন্দ দখল করে নেন।৷ আমরা কেউই ইতোমধ্যে বাদশাহ আবু সাঈদ কে ছিলো তা জানতামই না৷” ১৮. বর্ণিত আছে, একদা বাদশাহ আবু সাঈদ একটি স্বপ্ন দেখলেন যে, হযরত ইউসুফ হামাদানী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা বিখ্যাত ইমাম আহমদ ইয়াসাবী রাহিমাহুল্লাহ তার সম্মুখে উপস্থিত আছেন তিনি বললেন, “তোমাকে আল্লাহ যাতে সাহায্য করেন সে জন্য উবাইদুল্লাহ আহরারকে ফাতিহা পাঠ করতে বলো” আবু সাঈদ জিজ্ঞেস করলেন, “এই শায়খ কে? আমি তাঁকে চিনি না” জবাৰ আসলো, “এই দেখো, তিনিই হচ্ছেন তাশকেন্দের উবাইদুল্লাহ আহরার।” এসময় হযরত আহরারকে তিনি দেখতে পেলেন স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরও তিনি শায়খ উবাইদুল্লাহর চেহারা ভুলতে পারেন নি৷ তিনি তার পরামর্শকদের জিজ্ঞেস করলেন, এখানে কী উবাইদুল্লাহ আহ্রার নামক কেউ আছেন? তারা বললেনা, আছেন সুলতান সাথে সাথে তাশকেন্দের উদ্দেশ্যে যাত্রা করলেন৷ ২৯৪
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।