আউলিয়ায়ে নকশবন্দ ৯. সবাই প্রবেশ করে ভিন্ন দরোজা দিয়ে; আমি এ তরিকায় প্রবেশ করেছি খিদমাতের দরোজা দিয়ে। ১০. প্রেমিকদের ভালোবাসো ও তীদের অনুসরণ করো। তুমি তখন তীদেরই মতো হবে এবং তাঁদের প্রেম তোমার মধ্যে প্রতিফলিত হবে৷ ১১. তাসাওউফের দাবি হচ্ছে সকলের বোবা কাঁধে তুলে নেওয়া এবং কারো বোঝায় পরিণত না হওয়া ১২. তিনি বলতেন, আমার বয়স যখন মাত্র তিন বছর তখন আমার মধ্যে আল্লাহর উপস্থিতি অনুভব করতাম৷ আমি যখন কুরআন শরীফ তিলাওয়াত করতাম তখন আল্লাহর সাথেই নিজেকে উপাস্থিত দেখতাম আমি ভাবতাম, জগতের সব মানুষের অবস্থাই বুঝি আমার মতো ১৩. একদিন শীতকালে বৃষ্টি হচ্ছিলো৷ আমি বাইরে চলে যাই৷ এক পর্যায়ে আমার পা ও জুতো গভীর কাদার মধ্যে ধেবে যায়। আমি নিজেকে মুক্ত করতে পারছিলাম না। এ মুহুর্তে যেনো আমার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেলো। আমি সাথে সাথে তাওবাহ করলাম ও জিকিরের মধ্যে নিমগ্ন হলাম। কাদা থেকে অনায়াসেই নিজেকে মুক্ত করে নিলাম। ১৪. আমি এক রাতে রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম তাঁর সাথে ছিলেন বেশ বড়ো একদল লোক। তিনি একটি পাহাড়ের পাদদেশে দাঁড়ানো ছিলেন আমার দিকে তাকিয়ে বললেন, “হে উবাইদুল্লাহ! এই পাহাড়টি উঠিয়ে অপর পাহাড়ের ওপর রাখো!” আমি ভাবলাম, কেউ তো পাহাড় ওঠাতে পারে না- তবে তিনি তো আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন৷ আমি পাহাড় তুলতে গেলাম৷ আশ্চর্য! আমি তা সহজেই তুলে নিলাম ও অপর পাহাড়ের উপর রাখলাম৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার দিকে তাকিয়ে বললেন, “আমি জানতাম তোমার মধ্যে এ ক্ষমতা আছে৷ আমি চাচ্ছিলাম লোকজন তা অবলোকন করুকা” এ স্বপ্ন দ্বারা এটাই পরিলক্ষিত হয় যে, আমার দ্বারা আল্লাহ তাআলা বড়ো একদল মানুষকে হিদাআত দান করবেন৷ ১৫. একদিন আমি সামারে অবস্থানরত হযরত কুতুবুদ্দিন সদর এর দরবারে যাই সেখানে খুব বেশি জ্বরে আক্রান্ত চার ব্যক্তি পাই। আমি তাদের সেবায় লেগে গেলাম৷ তাদের বস্ত্রাদি ২৯৩
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।