Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দাবীদার লোকটি সব খুলে বললো খাজা সাহেব বললেন, “এই লোকটি [জামি সাহেব] তো আমার মেহমান। তীকে কষ্ট দেবে না। যাকিছু তোমার প্রয়োজন, তা আমার বাইতুল মাল থেকে নিয়ে যাও!” লোকটি প্রস্থান করলো৷ হযরত জামির ঘুম ভেঙ্গে গেলো৷ ভীত-সন্ত্রস্ত হয়ে মাওলানা জামি বসে রইলেন৷ ইতোমধ্যে দেখলেন হযরত খাজা উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ ঘোড়ায় চড়ে মসজিদের নিকটে উপস্থিত হয়েছেন৷ তখন নামাযের সময় আসন্ন ছিলো৷ তাঁকে দেখে জামি সাহেব আরো ভয় পেলেন৷ তিনি বুঝতে পারলেন খাজা সাহেব সাধারণ ব্যক্তি নন৷ তিনি অবশ্যই আল্লাহর একজন বড়ো মাপের ওলি৷ মাওলানা জামি আর স্থির থাকতে পারলেন না৷ ছুটে গেলেন খাজা সাহেবের নিকট৷ তীর পা জড়িয়ে ধরলেন৷ বার বার ক্ষমা চাইলেন৷ খাজা সাহেব মৃদু হাসলেন। এরপর বললেন, “হে যুবক! তুমি স্বপ্ন ও ভাবনার উপর নির্ভর করবে না” একথা শুনে জামি সাহেব আরো অভিভূত হলেন৷ ভাবলেন, “হয় এ স্বপ্ধের জন্য তিনি সরাসরি দায়ী, না হয় তিনি কাশফের মাধ্যমে তা জেনেছেন” ক্ষমা প্রার্থনার পর তিনি আবদার করলেন, “হযরত! অনুগ্রহ করে এ অধমকে খাদিম হিসেবে গ্রহণ করুন৷ আপনার পবিত্র হস্তে বাইআত করার অনুমতি দিন৷” হযরত আহরার রাহিমাহুল্লাহ বললেন, “তুমি এসে যে দুটি পংক্তি আবৃত্তি করেছিলে তা আমাকে আবার শুনতে দাও!” জামি ভীষণ লজ্জিত হয়ে বললেন, “হযরত! আমাকে ক্ষমা করুন৷ ওঠা ছিলো আমার অজ্ঞতার কারণ। আমি কীভাবে এ কথাগুলো পুনরায় আমার মুখ দিয়ে উচ্চারণ করি?” খাজা সাহেব বললেন, “এতে কোনো বে-আদবি নেই৷ আমি তোমাকে আবৃত্তি করতে নির্দেশ দিচ্ছি! আর নির্দেশ হচ্ছে সম্মানপ্রদর্শন থেকেও গুরুত্বপূর্ণা” অনোন্যপায় হয়ে হযরত জামি পুনরায় পংক্তি দুটো আবৃত্তি করলেন: প্দ্রনিয়।র বরা কখনও আলা/হর, সত্যিক।র ওলি হতে গারেন না)” খাজা উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ সাথে সাথে আবৃত্তি করলেন: যদি তুমি কোনো বন্াকে রাখে? তাহলে তাকে তাঁর!আলাহরা ওয়াতে রাখে? ২৯২

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।