আউলিয়ায়ে নকশবন্দ ২. শুগলের অবস্থায় সালিককে প্রত্যেক শ্বাস ও নিঃশ্বাসের প্রতি লক্ষ্য রাখতে হবে৷ এর ফলে আল্লাহর সম্পর্ক (নিসবত) ছাড়া কেনো একটি শ্বাস ভেতরে প্রবেশ ও বের হবে না। এই শুগল দ্বারা এক পর্যায়ে এসে হৃদয়ে আল্লাহর উপস্থিতি চিরন্তন হয়ে যাবে৷ সালিক তখন চেতন-অচেতন উভয় অবস্থায়ই শুগলে অভ্যস্ত থাকবে ৩. কোনো কোনো মাশাইখে আজম বলেছেন, প্রত্যেক নামায শেষে একটি মুহূর্ত আছে যখন সর্বাধিক উত্তম আমল করা যায়৷ এই উত্তম আমলটি হলো আমলের হিসাব নেওয়া। যদি পুরো দিনটি শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে কেটে যায়, তহালে প্রভুর দরবারে শুকারিয়া আদায় করবে৷ আর কখনও কোনো গুনাহের কাজ হয়ে থাকলে প্রভুর দরবারে তাওবাহ করে ক্ষমা প্রার্থনা করবে। 8. আমল ও চরিত্র অজড় বস্তুর ওপরও প্রভাব ফেলো সুতরাং কেউ যদি এমন কোনো স্থানে নামায পড়ে যেখানে বে-আমল ও চরিত্রহীনতার পরশ লেগেছে, তাহলে এ উপাসনা থেকে উপকারের মাত্রা তেমনটি হবে না৷ এ কারণেই মসজিদুল হারামে এক রাকাআত নামাযের সওয়াব লক্ষ রাকাআতের সমান ৫. শায়খ আবু তালিব মব্কী রাহিমাহুল্লাহ বলেন, “সতর্ক থেকো, তোমার অন্তরে যেনো আল্লাহ ছাড়া আর কোনো আকাজ্কা অবশিষ্ট না থাকে৷ যদি এ স্তরে উন্নীত হতে সক্ষম হও তাহলে তুমি মাক্কামে মাকসুদে গৌছুয়ে গেলো এ স্তরে উপনিত হওয়ার পর তুমি যদি কোনো বিশেষ আধ্যাত্মিক অবস্থা, কাশফ-কারামত-ইলহাম ইত্যাদি অনুভব না-ও করো, তথাপি কোনো চিন্তার কারণ নেই” ৬. এ ব্যক্তি জীবিত থাকা সার্থক হয়েছে যার হৃদয় দুনিয়াবী ব্যাপারে ঠাণ্ডা কিন্তু আল্লাহর জিকির দ্বারা উষ্ণ। হৃদয়ে উষ্ণতা হেতু সেখানে দুনিয়াবী খাহিশাত প্রবেশ করতে অপারগ। তার স্তর এ পর্যায়ে গোছুয়েছে যে, তার চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গি একমাত্র আল্লাহর সন্তুষ্ট ছাড়া আর কিছু হয় না ৭. ইশার পরে যখন নিদ্রা তোমাকে আড়ষ্ট করে নেয় তখন সুরা ইখলাস তিনবার, সুরা ফালাক্ক তিনবার এবং সুরা নাস তিনবার তিলাওয়াত করে নাও। তোমার জন্য অপেক্ষারত কবরবাসী মুসলমানদের প্রতি তিলাওয়াতের সওয়াব রেসানী করো৷ এতে হয়তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করবেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ২৯০
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।