আউলিয়ায়ে নকশবন্দ কিভাবে ওহী নাঘিলের সুচনা ঘটে তা বুখারী শরীফে উম্মুল মুমিনীন হযরত আয়িশা রাদ্বিআল্লাহু আনহা থেকে বর্ণিত একটি প্রখ্যাত হাদীস থেকে নিন্গে তুলে ধরছি। হযরত আয়িশা রাদিআল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম প্রথম ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্ধের মাধ্যমে ওহী প্রেরণ শুরু হয়েছিল৷ এ সময় তিনি যে স্বপ্ন দেখতেন তা ভোরের আলোকের মতোই স্পষ্ট হয়ে দেখা দিত৷ আর তিনি নির্জনতা পছন্দ করতে লাগলেন৷ তাই হেরা গুহায় চলে যেতেন আর পরিবার পরিজনের কাছে আসার পূর্বে এক নাগাড়ে কয়েক রাত পর্যন্ত তাহানুস করতেন৷ তাহানুস হলো বিশেষ এক নিয়মে ইবাদত বন্দেগী করা৷ এ জন্য তিনি কিছু খাবার দাবার সাথে নিয়ে যেতেন। তারপর বিবি খাদীজার কাছে আসলে তিনি আবার প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে নিতেন৷ অবশেষে হেরা গুহায় থাকা অবস্থায় তাঁর কাছে সত্য এসে পৌঁছুল৷ ফিরিশতা জিবরাঈল আলাইহিসসালাম তাঁর কাছে এসে বললেন, আপনি পড়ুন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফিরিশতা জিব্রাঈল আলাইহিসসালাম আমাকে ধরে খুব জোরে আলিঙ্গন করেন৷ আমি এতে প্রাণান্তকর কষ্ট অনুভব করলাম৷ তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন! আমি বললাম, আমি তো পড়তে জানি না তিনি আমাকে আবার ধরলেন এবং ছেড়ে বললেন, আপনি পড়ুন! আমি আবার বললাম, আমি পড়তে জানি না। এরপর তিনি আমাকে তৃতীয়বারের মতো খুব জোরে ধরে আলিঙ্গন করলেন৷ এবারও আমি কষ্ট পেলাম তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন: ... ... 108 ৬৬ ৪ 39 ৮ [ইককরা বিসমি রাবিবকাল্লাজী খালার .....]" [বুখারী] সর্বপ্রথম এই ওহী নাযিলের পরই কিন্তু নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার আকম্সিকতায় ভীষণ ভীত-সন্ত্স্ত হয়ে পড়লেন৷ তিনি কীপতে কাঁপতে স্বগৃহে ছুটে গিয়ে হযরত খাদীজা রাদ্বিআল্লাহু আনহাকে বলতে লাগলেন, "আমাকে ঢেকে দাও! আমাকে ঢেকে দাও! আমার বিপদের আশঙ্কা হচ্ছে!"। এতদশ্রবণে বিবি খাদীজা রাদ্বিআল্লাহু আনহা তাঁকে ভয়ের কারণ জিজ্ঞেস করলে তিনি সবকিছু খুলে বললেন৷ ২৯
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।