Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ প্রচুর ধন-সম্পদের মালিক হওয়া সত্তেও খাজা উবাউদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ আত্মিকভাবে শান্তি পাচ্ছিলেন না। তিনি আধ্যাত্মিক প্রশান্তি অনুসন্ধান করছিলেন৷ অনেক ঘোরাঘুরি শেষে আল্লাহর মর্জিতে একদিন সে যুগের নকশবন্দি প্রধান শায়খ হযরত ইয়াকুব চারথী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যেয়ে উপস্থিত হন তাঁর হাতে বাইআত গ্রহণ করে ইলমে তাসাওউফের স্তরসমূহ অতিক্রম করে যেতে থাকেন৷ হযরত চারখী রাহিমাহুল্লাহ তাঁর এ প্রিয় মুরিদকে একদিন বললেন, “নিজেকে জিকির- শুগল ও উকুফ *'আদাদির মাঝে নিমজ্জিত রেখো এটা আমার নিকট খাজা নকশবন্দ থেকে এসেছে” তিনি একদা তাঁর অন্যান্য মুরিদকে বললেন, “উবাইদুল্লাহ্র বাতিটি আগে থেকেই প্রস্তুত ছিলো৷ বাতির সলতাও লাগানো ছিলো, বাকি ছিলো মাত্র আগুন ধরিয়ে দেওয়ারা” বিখ্যাত সুফি কবি হযরত খাজা আবদুর রহমান জামি রাহিমাহুল্লাহ ছিলেন খাজা উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ বিশিষ্ট খলিফা৷ তিনি লিখেন, “এ যুগে হযরত উবাইদুল্লাহর ব্যক্তিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন৷ তাঁর মধ্যে একত্রিত হয়েছে বেলায়েত ও কারামত আল্লাহ তাআলা তাঁর উপস্থিতি দ্বারা সালিকদের অফুরন্ত ফায়দা হাসিলে তাওফিক দিন৷” তীর মূল্যবান বাণী ১. তুমি যদি হাক্কিকাতের উপস্থিতির মাক্কামে আরোহণ করতে আগ্রহী হও এবং শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা থেকে মুক্ত থাকতে চাও, তাহলে তোমার জন্য আহ্লুল্লাহদের সুহবত লাভ ছাড়া অন্য কোনো পথ নেই৷ তীরা হচ্ছেন এসব ব্যক্তি যারা নিজেদের জীবন ও মালকে আল্লাহর অস্তিত্বে বিলীন করেছেন৷ কেউ কেউ এই মাক্কামকে “শুহুদ' [সাক্ষ্যদান], অন্যরা “উজুদ” [উপস্থিতি], আরেকদল “তাজাল্লি” [প্রকাশ] এবং অন্য আরেকদল “ইয়াদ দাশত' [স্মরণ] হিসেবে আখ্যায়িত করেছেন৷ ২৮৯

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।