আউলিয়ায়ে নকশবন্দ দেখলাম একজন বিরাট আকারের ব্যক্তি পূর্বদিক থেকে আমার দিকে আসছেন৷ তাঁকে ছাড়া এ জগতে আর কিছুই আমি দেখতে পাই নি৷ তাঁর নাম উবাইদুল্লাহ৷ তিনি হবেন যুগের সর্বোচ্চ পর্যায়ের শায়খ৷ তাঁর অসংখ্য অনুসারী হবেন৷ আমি আশা করছি তাঁকে অনুসরণের সৌভাগ্য লাভ করবো।”” নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ জানা যায়, হযরত উবাইদুল্লাহর দাদা হযরত শাহাবুদ্দিন রাহিমাহুল্লাহ যুগের কুতুব ছিলেন৷ মৃত্যুর পূর্বে স্বীয় নাতি উবাইদুল্লাহকে কাছে আসতে বললেন৷ তখন খাজা উবাইদুল্লাহ খুব অল্প বয়সের বালক মাত্র৷ প্রিয় নাতিকে কোলো তুলে বললেন, “আমার নাতিটি সাধারণ নয়৷ আমি রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ জেনেছি। আমার এ নাতি শরীয়ত ও তরিকতের নূর দ্বারা জগতকে আলোকিত করবে” স্বপ্নযোগে হযরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হযরত উবাইদুল্লাহর প্রথামিক শিক্ষা শুরু হয় তাশকেন্দো বাড়িতে তীর চাচা ইব্রাহিম শাশীও তাঁকে নিয়মিত পাঠদান করতেন। এরপর উচ্চ শিক্ষার উদ্বোশে তিনি সমরকন্দ চলে যান৷ তবে বার বার অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি বাড়িতে ফিরে আসেনা একদিন তিনি হযরত ঈসা আলাইহিসসালামকে স্বপ্নে দেখলেন। তিনি বললেন, “হে উবাইদুল্লাহ! চিন্তা করো না। আমি তোমাকে শিক্ষা দেবো” বাড়িতে ফিরে আসার পর তিনি পারিবারিক কৃষি ক্ষেতে হালচাষ শুরু করেন৷ এতে বিরাট বরকত হয়৷ মাত্র কয়েক বছরের মধ্যে তিনি অনেক জায়গার মালিক হন৷ তিনি একজন সফল ব্যবাসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন৷ তাঁর বাণিজ্যিক কাফেলা সুদূর চীন পর্যন্ত যেতো। ইতিহাসবিদরা বলেন, অচিরেই তিনি সমরকন্দের একজন ধনী ব্যক্তি হয়ে ওঠেন৷ তবে তাঁর ধন-সম্পদের অধিকাংশই গরীবদের মধ্যে বন্টন করে দিতেন৷ তাঁর অনেক জমিজমা ও সম্পদ ওয়াকফ করে দান করেছিলেন। ২৮৮
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।