Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা শায়খ উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ৮০৬ হিজরি, সমাধি- কামান কাশান, সমরকন্দ, উজবেকিস্তান৷ তীর পূর্ণ নাম ছিলো নাসিরুদ্দিন উবাইদুল্লাহ আহরার৷ তবে তিনি খাজা আহরার নামেই প্রসিদ্ধা তিনি ছিলেন নকশবন্দিয়া তরিকার একজন শায়খ৷ তাঁর মুর্শিদ ছিলেন হযরত ইয়াকুব চারখী রাহামাতুল্লাহি আলাইহি। জন্ম ও শিক্ষা হযরত উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ উজবেকিস্তানের সমরকন্দে একটি সন্ত্রান্ত ও ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন৷ তাঁর নানা ছিলেন সুফি শায়খ উমর বাগিস্তানীর সন্তান খাজা খাওয়ান্দ তাহুর রাহিমাহুল্লাহা৷ উমর বাগিস্তানী রাহিমাহুল্লাহকে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহ খুব সম্মান করতেন৷ হযরত উবাইদুল্লাহ ৮০৬ হিজরির রমজান শরীফে তাশকেন্দের নিকটস্থ বাগিস্তান নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন৷ জন্মকালীন একটি ঘটনার কথা বর্ণিত আছে৷ জন্মকালীন ঘটনা হযরতের জন্মের বেশ পূর্বে তাঁর পিতা নিজেকে হঠাৎ করে মানুষের সংস্পর্শ থেকে দূরে রাখতে শুরু করেন৷ তিনি দুনিয়াবী সবকিছু ছেড়ে নিজনবাসে চলে যান এসময় তিনি ঘুম ও খাবার প্রায় ছেড়েই দিয়েছিলেন৷ সারাক্ষণ জিকির-আজকার ও নফল ইবাদতে লেগে থাকতেনা কেউ জানতো না তার এরূপ কাজকর্মের কারণ কী ছিলো এদিকে তীর স্ত্রী অন্তঃসত্তা হলেন। এরপর তিনি সাধারণ জীবন-যাপনে ফিরে আসেন। শায়খ উবাইদুল্লাহর জন্মের পূর্বেকার আরো একটি ঘটনা শায়খ মুহাম্মদ সিরবিলি বর্ণনা করেছেন: তিনি বলেন, “একদিন শায়খ নিযাখুদ্দিন খামুশ সমরকন্দী রাহিমাহুল্লাহ আমার পিতার কক্ষে বসা ছিলেন৷ তিনি তখন ধ্যানমগ্ন। হঠাৎ খুব উচ্চস্বরে চিৎকার দিলেন৷ এতে বাড়ির সবাই ভয় পেয়ে গেলেন তিনি বললেন, “আমার মধ্যে একটি কাশফ হয়েছে৷ ২৮৭

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।