আউলিয়ায়ে নকশবন্দ ৭. তাষকিরাতু খতমে আহযাব: হাফিজুদ্দিন বুখারী থেকে বর্ণিত পূর্ণ কুরআন তিলাওয়াতের পদ্ধতি সম্পর্কে হযরত এই কিতাবটি রচনা করেন৷ ৮. রিসালাতু আলামতে ক্লিয়ামাহ: এই কিতাবটির পাণ্ডুলিপি এখনও উজবেকিস্তানের তাশকেন্দ ও ইরানের তেহরানে সংরক্ষিত আছে৷ ৯. তাজিক ভাষায় পবিত্র কুআনের তরজমা: সম্ভবত তাজিক ভাষায় কুরআন শরীফের প্রথম তরজমা। হযরত ইয়াকুব চারখী রাহমাতুল্লাহি আলাইহি হুলগাতু নামক শহরে ৫ম সফর, ৮৫১ হিজরি সনে ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাজিকিস্তানের রাজধানী দুশান্ধি থেকে ৫ কি.মি. দুরে বালফানুর নামক স্থানে তিনি সমাহিত আছেন। জীবন তো নয় চিরভন জাঙ্িলে একদিন হবেই মরণ) হযরত ইয়াকুব চারথী রাহমাতুল্লাহি আলাইহির একাধিক খলিফা ছিলেন৷ তবে নক শবন্দিয়া সিলসিলা মুতাবিক পরবর্তী শায়খ হচ্ছেন তাঁর খলিফা হযরত খাজা শায়খ উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহি৷ আমরা তাই আল্লাহর মর্জি হলে পরবর্তীতে তীরই জীবন ও সাধনার ওপর আলোচনা করবো। হে আল্লাহ! তোমার ওলিদের ওয়াসিলায় অধমকে তাওফিক দিন৷ ২৮৬
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।