Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শিহাবুদ্দিন শিরাওয়ানী রাহিমাহুল্লাহর নিকট লেখাপড়া করেন৷ শায়খ জিয়াউদ্দিন বলেন, হযরত শিরাওয়ানী যখন বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতেন তখন ইয়াকুব চারখী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে গায়েব হয়ে যেতেন৷ এই অদৃশ্য হওয়া ও আবার দৃশ্যমান হওয়ার কারামত দ্বারা এটাই বুঝাচ্ছিলো যে, তিনি আল্লাহর মুশাহাদার মধ্যে সময় সময় সম্পূর্ণরূপে নিমজ্জিত হতেনা” কাতিৰ শায়খ ইয়াকুব চারথী রাহিমাহুল্লাহ একজন সুলেখকও ছিলেন৷ তিনি শরীয়ত ও তরিকতের ওপর বেশ কয়েকটি উন্নতমানের গ্রন্থ রচনা করে গেছেন৷ নিন্গে কয়েকটির নাম ব্যাখ্যাসহ উল্লেখ করছি। ১. তাফসিরে ইয়াকুব চারখী (ফার্সিতে রচিত): এ গ্রন্থটিতে সুরা ফাতিহা ও শেষের দুটি পারার তাফসির স্থান পেয়েছে৷ এটি ৮৫১ হিজরি সনে সম্পন্ন হয়৷ ২. রিসালা নাধিয়্যাহ: এটি হযরত মাওলানা জালালুদ্দিন রুমী রাহিমাহুল্লাহর মসনবী মা*নবি কিতাবের মুকাদ্দিমার ওপর একটি ব্যাখ্যাগ্রন্থ। দীর্ঘদিন পাণ্ডুলিপি আকারে থাকার পর এটির মুল ফার্সি সংস্করণ ১৩৩৬ হিজরি সনে প্রথম প্রকাশিত হয় ৩. রিসালা উনসিয়্যাহ: এতে তিনি নকশবন্দী পদ্ধতিতে জিকরে খফী ও সর্বদা ওযু রাখার ফজিলত বর্ণনা করেছেন৷ এছাড়া এতে নফল ইবাদতের গুরুত্ব এবং পূর্বেকার শায়খুল মাশাইখবৃন্দ তথা খাজা বাহাউদ্দিন নকশবন্দ, খাজা আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহিমা ও অন্যান্যদের বাণী সংকলিত হয়েছে৷ ৪. শরহে রুবাই আবু সাঈদ আবুল খায়ির, জামালিয়া, হুরাইয়া: এটা হযরত আবু সাঈদ আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহির কবিতাগ্রন্থের একটি শরাহা৷ কিতাবটি এখনও পাণ্ডুলিপি আকারেই আছে৷ ৫. রিসালা আবদালিয়া: এটা “আবদাল" পর্যায়ের ওলিদের ব্যাপারে একটি প্রামাণ্যগ্রস্থ গ্রন্থটি অন্য সবগুলোর মতোই ফার্সি ভাষায় রচিত। ৬. শরহে আসমাউল হুসনা: আল্লাহ্‌র গুণবাচক নামসমূহের ব্যাখ্যাগ্রস্থ। হযরত ইয়াকুব চারথী রাহিমাহুল্লাহ হাতের লেখা এ কিতাবের পাণ্ডুলিপি এখনও সংরক্ষিত আছে৷ ২৮৫

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।