আউলিয়ায়ে নকশবন্দ তরিকার স্বর্ণালি শাজারাহ মুবারকের সকল মাশাইয়ে আজমের নাম মুবারক একে একে উচ্চারণ করতে লাগলেন৷ হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আমির কুলাল রাহিমাহুল্লাহ পর্যন্ত সবার নাম খুব তাজিমের সাথে স্মরণ করলেন৷ আশ্চর্যের ব্যাপার যে, যে মুহূর্তে তিনি যে শায়খের নাম উচ্চারণ করলেন সে মুহূর্তে এ শায়খের রূহানী অবয়ব আমার অন্ত্ৃষ্টে ভেসে ওঠলো। যখন তিনি হযরত আবদুল খালিক গুজদাওয়ানী রাহিমাহুল্লাহ বলে থামলেন, আমার সম্মুখে তাঁকে দেখলাম৷ তিনি [আবদুল খালিক সাহেব] বললেন, “আমার নিকট তাঁকে দাও” তিনি আমাকে ক্ষণকালের মধ্যেই “উকুফুল কাদাদি” [সংখ্যার জ্ঞান] সম্পর্কে অবগত করলেন৷ তিনি জানালেন, এ জ্ঞান তিনি আহরণ করেছেন হযরত খিজির আলাইহিসসালামের কাছ থেকো৷ আমার শাইখী সিলসিলার পরবর্তী শায়খদের নাম উচ্চারণ করতে থাকেন৷ প্রত্যেকবারই তাঁদের রূহানী ৫১ ৫১ উপস্থিতি দ্বারা উপকৃত হতে থাকি৷ আমি শায়খ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহর খিদমাত করতে থাকি৷। এরপর তিনি একদিন আমাকে খিলাফতের দায়িত্ব দিলেন বললেন, “হে ইয়াকুব! এই রাস্তাটি হবে তোমার জন্য বিরাট আত্মতৃত্তিরা” ৭. হযরত উবাইদুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, “আমাকে হযরত ইয়াকুব রাহিমাহুল্লাহ বলেছেন, “হে আমার পুত্র! আমি শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছি যে, তাঁর ইন্তিকালের পর শায়খ আলাউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহর সুহবত লাভের আমি এই নির্দেশ হেতু হযরত আত্তারের সুহবতে যাই৷ আমি তাঁর হাতে বাইআত গ্রহণ করে মুরিদ হই৷ বুখারার জাগানিয়ানে তীঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি তাঁর সানিধ্যে থাকি। আলহামদুলিল্লাহ! হযরতের বরকতে আমার অবস্থার উন্নতি হয়েছে এবং আমার প্রশিক্ষণও সম্মপ্র হয়েছো” একটি আশ্চর্য কারামত শায়খ উবাইদুল্লাহ আহরার বর্ণনা করেন, “শায়খ ইয়াকুব চারথী ও শায়খ জিয়াউদ্দিন খাওয়াফী দু ভাইয়ের মতো ছিলেন৷ তাঁরা উভয়ে একসঙ্গে মিশরে যেয়ে হযরত শায়খ ২৮৪
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।