Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ রাহিমাহুল্লাহর মসজিদ ও মাজার জিয়ারত করতে যাই৷ কিন্তু যাত্রাপথে আমার অন্তরে একটি ভাবনা আসলো, যাতে আমি অস্থির হয়ে ওঠি৷ সুতরাং আমি পথপরিবর্তন করে হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহর বাসস্থান কসর আল-আরিফীনের রাস্তা ধরি৷ তাঁর সম্মুখে হাজির হওয়ার পর বুঝতে পারলাম, তিনি যেনো আমার জন্য অপেক্ষারত ছিলেন৷ তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, “নামাযের সময় হয়ে গেছে৷ আমরা পরে কথা বলবো” নামায শেষে তিনি বললেন, “আমার দিকে তাকাও!” আমি তাঁর পবিত্র চেহারার দিকে তাকিয়ে এর অপূর্ব এশি মাহাজ্ম্ের মধ্যে নিমজ্জিত হলাম৷ আমার অন্তরে ততক্ষণে কম্পন শুরু হয়েছে৷ আমি নিজের মুখকে বদ্ধ রাখলাম৷ তিনি বললেন, “জ্ঞান হচ্ছে দু ধরনের: ১. হৃদয়ের জ্ঞান৷ এটা হচ্ছে উপকারী জ্ঞান৷ এটা নবী-রাসুলদের জ্ঞানা ২. জিহ্বার জ্ঞান৷ এটা হচ্ছে বহির্ঞান৷ আর তাহলো দৃশ্যমান ও শ্রবণযোগ্য শিক্ষা, সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্বের নিদর্শন। আমি আশা করছি যে আল্লাহ তা,আলা তোমাকে আভ্যন্তরীণ জ্ঞান দান করবেন৷ এটা তো এই হাদিস দ্বারা আসে: “তুমি যদি হাক্কিকাতপন্থীদের সুহবতে বসো, তাহলে একটি উত্তম হৃদয়সহ বসো কারণ তারা হচ্ছেন হৃদয়ের গোয়েন্দা৷ তোমার হৃদয়ে কী আছে তা দেখার জন্য তাঁরা সেথায় প্রবেশ করার ক্ষমতা রাখেনা” ৬. তিনি বলেন, হযরত শায়খ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ আমাকে একদিন বললেন, “মহান আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার শায়খ আমাকে নির্দেশ দিয়েছেন যে, এ রাস্তায় কাউকে গ্রহণ করে না নিতে যদি না আল্লাহ, তাঁর রাসূল ও আমার শায়খ তাকে গ্রহণ করেন৷ সুতরাং আজ আমি দৃষ্টিপাত করছি এবং দেখে দেবো তোমাকে গ্রহণ করার অনুমতি পাওয়া যায় কি না আমার জীবনের এটাই ছিলো সবচেয়ে কঠিন দিন৷ আমি অনুভব করলাম, তাঁরা হয়তো এ রাস্তার পথিক হিসেবে আমাকে গ্রহণ করবেন না৷ ফযরের নামায আমি শায়খের পেছনে আদায় করলাম। আমি তখনও ভীষণভাবে আতঙ্কিত ছিলাম। তিনি আমার অন্তরের ওপর দৃষ্টিপাত করতেই সবকিছু বিলুপ্ত হয়ে গেলো। আমি শুধু তাঁকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না৷ এরপর অন্তরের কানে তাঁর কথা শ্রবণ করলাম, “আল্লাহ তোমার প্রতি খুশি, তিনি তোমাকে গ্রহণ করেছেন এবং আমিও গ্রহণ করে নিলাম।” এরপর তিনি নকশবন্দিয়া ২৮৩

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।