আউলিয়ায়ে নকশবন্দ বরকত লাভের আশায়। একদিন আমি আমার শায়খকে দেখতে যাওয়ার পথে এই মজযুব ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলাম। আমাকে দেখেই তিনি বললেন, “তোমার গন্তব্যস্থলের দিকে ছুটে যাও। থামবে না! তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তা-ই উত্তম” এরপর তিনি ধুলো-বালির উপর অনেক লাইন অঙ্কন করলেন। আমি ভাবলাম, লাইনগুলো গুণে দেখবো যদি লাইনের সংখ্যা বিজোড় হয় তাহলে তা আমার জন্য ভালো হবে৷ কারণ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বলেছেন, “আল্লাহ এক, তা-ই তিনি বিজোড় সংখ্যা ভালোবাসেন।” লাইন গণনা করে দেখলাম তা বিজোড়৷ আমি অন্তরে আনন্দবোধ করি৷ আমি হযরত বাহাউদ্দিন রাহিমানুল্লাহর নিকট চলে গেলাম৷ আবদার করলাম বাইআত গ্রহণ করতো তিনি বাইআত গ্রহণ করলেন ও আমাকে জিকিরের সবক দিলেন৷ তিনি আমাকে সংখ্যার হাক্কিকাত শিক্ষা দিলেন৷ এরপর তিনি একটি কথা বললেন, তাতে মনে হলো তিনি যেনো উপস্থিত ছিলেন যখন আমি মজযুবের সঙ্গে ছিলাম, “হে আমার পুত্র! সর্বদা বিজোড় সংখ্যার প্রতি আকর্ষণ রাখবে। ঠিক যেভাবে তুমি ইচ্ছে করেছিলে, সংখ্যাটি যেনো বিজোড় হয়! এটি তোমাকে একটি ইশারা দান করেছিলো। সুতরাং জিকিরকালে [বিজোড় হওয়ার ব্যাপারে] সজাগ থেকো? ৫. আমি ক্রমান্বয়ে আলোর ফোয়ারা ও প্রেমের বাগানে গভীর থেকে গভীরভাবে নিমজ্জিত হচ্ছিলাম। যতো বেশি আমার শায়খের সুহবতে থাকি ততো বেশি তীর প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে৷ একদিন আমি পবিত্র কুরআনের নিন্গের আয়াতটির প্রতি লক্ষ্য করলাম: 3198 ৩1৮02 ভ্িভ ভি ৭ 57 28 এ ও এএ্রঠ -“এরা এমন ছিল, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছিলেন। অতএব, আপনিও তাদের পথ অনুসরণ করুনা আপনি বলে দিন: আমি তোমাদের কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই না৷ এটি সারা বিশ্বের জন্যে একটি উপদেশমাত্র।” [৬:৯০] আমি এ পবিত্র আয়াতটি পাঠ করে বেশ উৎফুল্ল হলাম। বার বার পাঠ করলাম। এসময় “ফাতাহাবাদ” নামক একটি শহরে আমি বাস করতাম। দিনের শেষে আমি শায়খ বাখারাজী ২৮২
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।