আউলিয়ায়ে নকশবন্দ কিন্তু কী আশ্চর্য রাস্তায় আমাদের কাফেলা সমস্যায় পড়ে যায় এবং বাধ্য হয়ে আমাদেরকে কাওলাক হয়ে যেতে হলো আমি বুঝতে পারলাম যে, হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ ইচ্ছে ছিলো কাওলাক হয়ে যাই, তাই আল্লাহ তা'আলা তীর ইচ্ছা পূরণ করেছেন৷ কাওলাকে পৌঁছার সময় সন্ধ্যে ঘনিয়ে গিয়েছিল৷ বেশ অন্ধকার হয়ে গেছে৷ আকাশে কোনো তারাও ছিলো না। আমি একটি মসজিদে যেয়ে মাওলানা তাজউদ্দিন কাওলাকী কোথায় আছেন জানতে চাইলাম। এক ব্যক্তি আমার নিকট এসে বললেন, “আপনি কী ইয়াকুব চারখী?” আমি এ প্রশ্নে অবাক হলাম, এ ব্যক্তি আমার নাম জানলো কীভাবে? তিনি আরো বললেন, “অবাক হবার কিছু নয়৷ এখানে আসার পূর্বেই আমি তোমাকে জানতান৷ আমার শায়খ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনাকে শায়খ তাজউদ্দিনের কাছে নিয়ে যেতো” শায়খ তাজউদ্দিনকে দেখতে যাওয়ার পথে আমরা এক বৃদ্ধের সাক্ষাৎ পেলাম৷ তিনি বললেন, “হে আমার পুত্র! আমাদের রাস্তাটি বিস্ময় ও চমকে পরিপূর্ণ যে কেউ এতে প্রবেশ করে, সে তা বুঝতে পারে না। সালিক তার মনকে পেছনে রেখে আসতে হবো আমরা মাওলানা তাজউদ্দিনের দরবারে উপস্থিত হলাম। তাঁর সম্মুখে কথা বলা থেকে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিলাম। মাওলানা তাজউদ্দিন আমাকে একটুকু আধ্যাত্মিক জ্ঞান দান করলেন৷ এ সম্পর্কে ইতোমধ্যে আমি অজ্ঞাত ছিলাম। এই সামান্য জ্ঞানের তুলনায় আমার সারাজীবনের জ্ঞানার্জন খুব তুচ্ছ মনে হলো আমি আমার শায়খ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ প্রতি আরো বেশি কৃতজ্ঞ অনুভব করলাম৷ কী সুন্দরভাবে তিনি শায়খ তাজউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ ঘটালেন৷ এতে তীর প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা ও ভালোবাসা শত শত গুণ বৃদ্ধি পেলো৷ ৪. শায়খ চারথী বলেন, নিজের দেশে অবস্থান করলেও সময় সময় আমি বুখারা চলে যেতাম এবং শায়খ বাহাউদ্জিন রাহিমাহুল্লাহর সুহবতে থাকতাম৷ বুখারায় আল্লাহর প্রেমে আত্মহারা এক “মজযুব” বাস করতেন৷ সবাই তাঁকে চিনতেন৷ মানুষ তাঁর কাছে যেতো ২৮১
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।