আউলিয়ায়ে নকশবন্দ ভালোবাসার জন্ম নিয়েছিল৷ মিশরে থাকতে আমি যখন ফাতওয়াহ প্রদানের ইযাজত লাভ করি, তখন দেশে ফিরে তাঁর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশে সাক্ষাতে যাই।৷ আমি হযরতকে সবিনয়ে অনুরোধ জানালাম, “অনুগ্রহ করে এ অধমকে আপনার খেয়ালে রাখবেনা” তিনি বললেন, “তুমি তোমার দেশ চারখে যাত্রাকালে আমার নিকট এসেছো?” আমি বললাম, “আমি আপনাকে ভালোবাসি এবং আপনার খাদিম। আপনার সুখ্যাতি সর্বত্র এবং সবাই আপনাকে সম্মান করো” তিনি বললেন, “তোমাকে গ্রহণ করার জন্য এটাই যথেষ্ট কারণ নয়” আমি বললাম, “হে শাইহী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহীহ হাদিস হলো, “আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তিনি মানুষের অন্তরকে এব্যক্তিকে ভালোবাসতে প্রভাবিত করেন৷” এরপর তিনি মৃদু হেসে বললেন, “আমি তো আযিজানের আধ্যাত্মিক উত্তরাধিকার। তুমি যা বললে তা সত্য” আমি একথা শুনে অবাক হলাম। কারণ মাস খানেক পূর্বে আমি একটি স্বপ্ন দেখিা৷ কে যেনো বলছিলো, “আযিজানের মুরিদ হবে” আমি তখন জানতাম না আযিজান কে ছিলেন? মনে হলো তিনি যেনো আমার স্বপ্রের ব্যাপারে ওয়াকিফহাল ছিলেন! আমি তাঁর নিকট থেকে বিদায় নিলাম৷ তিনি বললেন, “তুমি যেতে পারো। তবে তোমাকে আমি একটি উপহার দিচ্ছি৷ এর দ্বারা তুমি আমাকে স্মরণ করতে পারবে” তিনি আমাকে নিজের পাগড়ি দিলেন। এরপর বললেন, “তুমি যখন এটি পরবে বা দেখবে তখন আমার কথা মনে পড়বে আর আমাকে স্মরণ করলে আমাকে পাবে এবং আমাকে পেয়ে তুমি আল্লাহকে পাওয়ার রাস্তা পাবো” ৩. তিনি বলেন, হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ আমাকে বললেন, “তোমার দেশ বলখে যাওয়ার পথে মাওলানা তাজউদ্দিন কাওলাকীর সাঙ্গে সাক্ষাৎ হলে, তাঁর সঙ্গে খোশ-গল্প করা থেকে বিরত থেকো| তিনি একজন উচ্চ পর্যায়ের ওলি৷ তিনি তোমাকে তিরস্কার করবেনা” আমি ভাবলাম, আমি তো হিরাতে যাচ্ছি বলখ হয়ে আমি কাওলাক হয়ে যাবো না৷ মাওলানা তাজউদ্দিন কাওলাকে থাকেন৷ সুতরাং তাঁর সাথে সাক্ষাতের সুযোগ হবে বলে মনে হয় না৷ যাক, আমি যাত্রা করলাম এবং বলখ হয়েই হিরাতের পথে অগ্রসর হলাম। ২৮০
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।