Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ নুবুওয়াত প্রাপ্তি মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে ৩ মাইল দুরে এতিহাসিক হেরা পর্বতটি অবস্থিত এই পাহাড়ের চুড়ায় একটি ছোট্ট গুহা আছে যাকে গারে হেরা বলে৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত একাকী ও নীরবে আল্লাহ তা'আলার ধ্যানে আধ্যাত্মিক সাধনার লক্ষ্যে এই গুহাটি বেছে নিলেন৷ তিনি খাবার ও পানীয়সহ একাধারে কয়েকদিন অবস্থান করতেন এই গুহাটিতে। নিশ্চয় আল্লাহর অদৃশ্য ইঙ্গিতে এই বিশেষ পাহাড় ও এর মধ্যস্থিত গুহাটি নুবুওয়াত প্রাপ্তির স্থান হিসাবে তিনি পছন্দ করেছিলেন৷ যারা পবিত্র মক্কা শহরে গিয়েছেন তাদের দৃষ্টিতে নিশ্চয়ই পড়েছে যে, এই পাহাড়খানা ম্বাস্থ অন্যান্য সকল পাহাড়-পর্বত ও টিলার তুলনায় একক বৈশিষ্ট্যের অধিকারী। বর্তমানে 'জাবালে নূর' নামক এই পাহাড়ের উপরস্থ অংশটি কিবলার দিকে 'সিজদাবনত' আছে বলে প্রতীয়মান হয়৷ গুহার শৃঙ্গ থেকে বাইতুল্লাহ শরীফ আগের যুগে স্পষ্ট দেখা যেতো। এখন অবশ্য অনেক উচু ও বিরাট বড় বড় অষ্টালিকায় ঘেরা মসজিদুল হারাম এবং বাইতুল্লাহ শরীফ এ পাহাড় থেকে আর আগের মতো তেমন পরিষ্কারভাবে দেখায় না। ঠিক কতদিন তিনি জাবালে হেরায় আল্লাহর ধ্যানে কাটিয়েছিলেন এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য আছে৷ কেউ কেউ দীর্ঘ ১১ কিংবা ১২ বছর পর্যন্ত উল্লেখ করেছেন৷ যা হোক, নবীজীর বয়স যখন চল্লিশের কাছাকাছি তখন যে তিনি ঘন ঘন সেখানে গিয়েছিলেন এবং সময় সময় এক মাস পর্যন্ত একাধারে ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন, এ ব্যাপারে সকলেই একমত বিশেষ করে পবিত্র রমজান শরীফে তিনি হেরা গুহায় থেকে যেতে বেশী পছন্দ করতেন৷ এই রমজান শরীফেরই একটি মুবারক রাতে তাঁর প্রতি প্রথম ওহী নাজিল হয়। নুবুওয়াত-প্রাপ্তির ৬ মাস পূর্ব থেকেই অত্যধিক পরিমাণ সত্যস্বপ্ন দেখতে লাগলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷ হেরা পর্বতে আসা যাওয়ার সময়ও তিনি শুনতে পেতেন কে যেনো বলছে, "আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ!"। গুহার মধ্যে থেকে তিনি মুজাহাদা, ত্যাগ স্বীকার ও রিয়াজতের মাধ্যমে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ ওহির ভার বহনের যোগ্যতা অর্জন করেন৷ এরপর একদা জিত্রাঈল আলাইহিসসালাম সুরা আলাকু এর প্রথম পাঁচটি আয়াত শরীফ নিয়ে হেরা গুহায় আত্মপ্রকাশ করলেন৷ ঠিক ২৮

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।