Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত মাওলানা শায়খ ইয়াকুব চারখী রাহমাতুল্লাহি আলাইহি৷ ওফাৎ ৮৫১ হিজরি, সমাধি- বালফানুর, তাজিকিস্তানের রাজধানী দুশান্বি থেকে ৫ কি.মি. দূরে আমি আল/হকে জেনেছি ও তাঁকে ছাড। আর কাউকে দেখি না সুতরাং “অপর” আমাদের থেকে বিস্মৃত এককতৃকে অনুধাবের পর থেকে আমি আর বিচ্ছেদে ভীতি নই; এদিন আমি এসেছি ও আমি এখন একবেত। -অজানা এক সুফির উক্তি তিনি ছিলেন নকশবন্দী তরিকার ইমাম শায়খ হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ও শাগরিদ। তিনি হচ্ছেন সুফি ও ইলমে শরীয়তের বিখ্যাত ফকীহ হযরত মাওলানা ইয়াকুব চারখী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তীর স্বনামধন্য উস্তাদ ও নকশবন্দীয়া তরিকার ইমামের কাছ থেকে তরিকতের খিলাফত লাভ করেছিলেন। তবে শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহর নির্দেশেই পরবর্তীতে তাঁর অপর খলিফা শায়খ আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির হাতে বাইআত গ্রহণ করেন এবং তীর প্রধান খলিফা নির্বাচিত হন। জন্ম ও শিক্ষা তীর পূর্ণ নাম ছিলো ইয়াকুব ইবনে উসমান ইবনে মাহমুদ গজনবী চারখী। তিনি ৭৬২ হিজরি সনে [১৩৬০ ঈ] গারনিন শাহরের নিকটস্থ চারখ নামক শহরে জন্মগ্রহণ করেন৷ শহরটি বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল ও কন্দাহারের মাঝখানে অবস্থিত৷ অল্প বয়সেই প্রাথমিক শিক্ষাশেষে তিনি হিরাতে চলে যান৷ হিরাতে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে করে চলে যান মিশরে৷ সেখানে ফিকাহ ও ইলমে মানতিকের ওপর গভীর জ্ঞানার্জন ২৭৮

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।