আউলিয়ায়ে নকশবন্দ হযরতের ইন্তিকাল হযরত শায়খ আলাউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ ৮০২ হিজরি সনের ২য় রজব ভক্ত- মুরিদানকে বললেন, “শীঘ্রই আমি তোমাদের ছেড়ে চলে যাবো কেউ আমাকে আটকে রাখতে পারবে না৷” মাত্র ১৮দিন পর ২০ রজব তিনি সত্যিই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ইহলোক ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ তিনি বুখারার জাগানিয়ান মহল্লায় সমাহিত আছেন৷ আল্লাহ তাঁর গোপন সহস্যাবলী সংরক্ষণ করুন হযরত শায়খ আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির বেশ কজন খলিফা ছিলেন৷ তবে তিনি যাকে অনুসরণের যোগ্য ভাবতেন তাঁর নাম হচ্ছে হযরত মাওলানা শায়খ ইয়াকুব চারখী রাহমাতুল্লাহি আলাইহি৷ সুতরাং আমরা এখন তাঁরই জীবনালোচার উপর আত্মনিয়োগ করবো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তাঁর নিকট আমরা বিনয়ের সাথে তাওফিক কামনা করছি। ২৭৭
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।