আউলিয়ায়ে নকশবন্দ নকশবন্দ রাহিমাহুল্লাহ আমাকে নির্দেশ দিলেন, তাঁর ইত্তিবা করতে৷। আমি তীকে যে ব্যাপারেই ইত্তিবা করেছি সাথে সাথে তার সুফলও লাভ করেছি, ২১. তিনি বলেন, “আমাদের রাস্তার মাশাইখে আজমকে সঠিকভাবে জানা যাবে না “মাক্কাম আত-তালউইন” [রঙ ও রদবদলের স্তর] ছাড়া। যে কেউ তাঁদের ইত্তিবা করবে সে উক্ত স্তরে উন্নীত হবে৷ [এখানে এটাই বুঝানো হচ্ছে যে, সালিক উচ্চ মাঞ্কামে উন্নীত হতে পারবে না যতক্ষণ না সে তার মুর্শিদের অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করেছো] ২২. তরিকতের রাস্তায় ভ্রমণ সম্পর্কে শায়খ আলাউদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, “আল্লাহ হচ্ছেন আমাদের উদ্দেশ্য। এ উদ্দেশ্য হাসিলে সর্বাধিক স্বল্প দূরত্বের রাস্তা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা যদি অনুগ্রহ করে সালিকের সম্মুখে স্বীয় তাওহিদের নির্যাসের মুখাবয়বের পর্দা উন্মোচন করে দেন৷ তবে এটা তিনি তখনই করে থাকেন যখন সালিক গাইবা [আত্মবিলুপ্তি] ও পরিপূর্ণ তাওহিদের মধ্যে ফানার স্তরে উপনিত হয়৷ তখন একমাত্র আল্লাহর মাহাত্য্ের নির্যাস তার চেতনায় জাগ্রত থাকবে। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই৷ এটাই হচ্ছে আল্লাহপ্রাপ্তির ভ্রমণের শেষ শ্তর৷ এখান থেকে শুরু হবে আরেক উচ্চ স্তরের দিকে ভ্রমণা” ২৩. আল্লাহপ্রাপ্তি ও আকর্ষণের স্তর শেষে আসে আত্মবিলুপ্তির ভ্রমণের অবস্থা৷ এটাই হচ্ছে মানবতার চূড়ান্ত লক্ষ্য/ যেমন আল্লাহ তা'আলা বলেছেন, “আমি জিন ও মানবজাতিকে একমাত্র আমার ইবাদত করা ছাড়া আর কিছুর জন্য সৃষ্টি করি নি” এখানে ইবাদত অর্থ আল্লাহর মা"রিফাত [পরিচিতি] লাভ। ২৪. রিয়াজতের উদ্দেশ্য হলো দৈহিক সকল সংযোগকে বিসর্জন দেওয়া ও সম্পূর্ণরূপে আত্মাসমুহের মধ্যে নিবন্ধ থাকা। ২৫. যদি নিজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের ইচ্ছা জাগ্রত হয়েছে বলে অনুভব করো তাহলে তাকে শুকরিয়া জ্ঞাপন করতে দাও। যদি হৃদয় আল্লাহর সন্তুষ্টি কামনায় জড়িত না হয় তাহলে তাকে ভীতু থাকতে দাও যে, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ২৬. মাশাইখের কবর জিয়ারত থেকে কী পরিমাণ ফয়েজ লাভ হবে তা নির্ভর করে মাশাইখের প্রতি জিয়ারতকারীর ভক্তির পরিমাণের ওপর৷ ২৭৬
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।