Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ জিকিরের দিকে ধাবিত করতে হৃদয়কে নিরব রাখবে না৷ ৩. যদি হৃদয়ের অভ্য্তরস্থ দৃষ্টি তোমাকে কথা বলতে নির্দেশ দেয় তাহলে তুমি নিরব থাকতে পারবে না। ১৪. ক্ষতিকর, দুষ্ট চিন্তাভাবনা থেকে হৃদয়কে নিরাপদ রাখা খুব কঠিনা৷ আমি নিজের অন্তরকে দীর্ঘ বিশ বছর নিরাপদ রেখেছি কোনো একটিও ওয়াসওয়াসা সেথায় প্রবেশ করা থেকে৷ ১৫. এ রাস্তায় সর্বোচ্চ আমল হচ্ছে হৃদয়ে প্রবেশকৃত ওয়াসওয়াসা ও গুজবকে শক্ত হাতে শাস্তি দিয়ে দমন করা৷ ১৬. আমার কিছু অনুসারীর ওপর আমি অসন্তুষ্ট ছিলাম৷ কারণ তারা নিজেদের মধ্যে আগত কিছু কাশফ আসার পরও স্বীয় স্তরে ঠিকে থাকতে ব্যর্থ হয়েছে৷ ১৭. যখন মুরিদের হৃদয় তার মুর্শিদের ভালোবাসায় পরিপূর্ণ হবে, তখন সে হৃদয়ে অন্য কোনো প্রেমাকাজ্কা অবশিষ্ট থাকবে না৷ এমতাবস্থায় এ হৃদয়ে এশি জ্ঞানের শুরুহীন ও শেষহীন স্রোতধারা প্রবাহিত হতে থাকবে৷ ১৮. মুরিদকে অবশ্যই তার সকল অবস্থা গীরকে জানাতে হবে৷ এছাড়া তাকে বিশ্বাস রাখতে হবে যে, গীরের সন্তুষ্টি ও ভালোবাসা ছাড়া সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। তাকে বুঝতে হবে যে, সকল বাহ্যিক ও গোপন দরোজা বন্ধ আছে শুধুমাত্র একটি ছাড়া- সেটি হচ্ছে তার শায়খ শায়খের তরে নিজেকে কুরবান করা চাই। সে যদি সর্বোচ্চ রিয়াজত-মুজাহাদা পালনে সক্ষমও থেকে থাকে তবুও শায়খের সামনে তাকে নিঃস্ব অবস্থায় হাজির থাকতে হবে৷ এক কথায়, দুনিয়াবী ও ধার্মিকতার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে শায়খের নিকট আত্মসমর্পণ করতে হবে৷ এরূপ খুরিদ হতে পারলে মাক্কামে মাকসুদে পৌঁছার ব্যাপারে আশা রাখা যায়। ১৯. শায়খের সুহবত লাভ করা প্রত্যেক মুরিদের জন্য ওয়াজিব৷ পারলে সর্বদা, না হয় প্রত্যহ একবার, তা না পারলে একদিন পরপর অবশ্যই শায়খের খিদমাতে থাকা চাই৷ যদি গীর ও মুরীদের মধ্যে দূরত্ব বেশি থাকে তাহলে অন্তত প্রতি এক কিংবা দু মাস পর পর অবশ্যই শায়খের সুহবতে যেতে হবে৷ ২০. তিনি বলেন, “আমি নিশ্চিত করছি যে, এ রাস্তার কোনো সালিক যদি তার পীরকে অনুসরণে আন্তরিক হয় তাহলে সে একদা কাজ্কিত স্তরে যেয়ে উপস্থিত হবেই শাহ ২৭৫

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।