Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ক্ষতিগ্রস্থ করবে৷ তাঁদের রাস্তা হচ্ছে খুব স্পর্শকাতর৷ বলা হয়ে থাকে, “যার উত্তম আচরণ নেই তার জন্য আমাদের এ রাস্তায় কোনো স্থান নেই৷” ৭. তুমি যদি মনে করো ভালো আমল করছো, তাহলে তুমি ভুল করলে কারণ নিজের আমলকে উত্তম মনে করাও এক ধরনের অহঙ্কার ৮. শায়খদের কবর জিয়ারত করার ফায়দা নির্ভর করে তীদের সম্পর্কে তোমার জ্ঞানের মাত্রার ওপর! ৯. পরহেজগার ব্যক্তির কবরের নিকটস্থ হলে উপকার আছে৷ তবে তুমি যদি তাঁদের আত্মার দিকে নিজেকে ধাবিত করতে সক্ষম হও তাহলে তা আরো উত্তম এর দ্বারা উচ্চতর আধ্যাত্মিক উপকার লাভ করা যায়। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তুমি যেখানেই থাকো আমার ওপর দরূদ প্রেরণ করো” এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে, দূরবর্তী স্থান থেকেও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা সম্ভব৷ একই ব্যাপার আল্লাহর ওলিদের ক্ষেত্রেও সত্য৷ কারণ তাঁরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই ক্ষমতা লাভ করেছেন ১০. কবর জিয়ারতের আদব হচ্ছে, নিজেকে আল্লাহর দিকে রুজু করা ও কবরের পবিত্র রূহ সমুহের ওয়াসিলার দ্বারা তাঁর সম্মুখে নিজেকে বিনয়সহ উপস্থিত রাখা। বাহ্যিকভাবে কবরবাসীদের সম্মুখে থেকেও অভ্যন্তরীণভাবে তুমি থাকবে আল্লাহ তা,আলার ধ্যানে। কোনো মানুষের সম্মুখে রুকু-সিজদা করা হারাম। সুতরাং কবরের সামনে এসব কর্ম সম্পূর্ণ নিষিদ্ধ ১১. আল্লাহর ধ্যানমগ্নতা ও গভীর মুরাক্কাবা স্বরবে “লা ইলাহা ইল্লাল্লাহ" বলা থেকেও উত্তম সালিক ধ্যান-মুরাক্কাবার মাধ্যমে অভ্যন্তরীণ জ্ঞানলাভ করতে পারে এবং এশি রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবে। আল্লাহর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করতে তাকে অনুমতি দেওয়া হবে৷ সে জানবে হৃদয়ের ভেতর দিয়ে কী কী জিনিস অতিক্রম করছো এমনকি অতিসূক্ষ্ গুজব ও ওয়াসওয়াসা সম্পর্কে সে অবগত হবে৷ সে নিজে আলোকিত হবে এবং অপরকে আলোকিত করবে তাওহিদের নির্ধাসের অবস্থা থেকো ১৩. নিরবতা হচ্ছে সর্বোচ্চ স্তর৷ তবে তিনটি শর্ত ছাড়া: ১. যদি খারাপ ওয়াসওয়াসা তোমার হৃদয়ে প্রবেশ করে, তাহলে অবশ্যই নিরব থাকা ঠিক হবে না৷ ২. আল্লাহর ২৭৪

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।