Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ অবস্থা মুতাবিক বলেছেন।” কথাটি বলার সাথে সাথে তিনি আমার পায়ে নিজের পা রেখে জোরে চাপ দিলেনা আমি সাথে সাথে সঙ্ঞাহীন হলাম৷ এরপর দেখি পৃথিবী ও সমগ্র জগতের সবকিছু আমার হৃদয়ের মাঝে অবস্থান করছে! আমার জ্ঞান ফিরলে দেখতে পেলাম তিনি তখনও আমার পায়ে দীড়ানো আছেন তিনি বললেন, “হৃদয়টা যদি এরূপ হয় তাহলে কেউই এর বর্ণনা দিতে পারবে না৷ এই পবিত্র হাদিসটির ব্যাপারে এখন কী মনে করো? -“না আমার পৃথিবী না আমার আকাশ আমাকে ধারণ করতে সক্ষম, কিন্তু মুমিনের হৃদয় আমাকে ধারণ করতে পারে৷” এটা হচ্ছে গোপন রহস্যের একটি যা তোমাকে অনুধাবন করতেই হবো” হযরত আত্তার রাহিমাহুল্লাহর প্রধান খলিফা শায়খ মুহাম্মদ পারসা রাহিমাহুল্লাহ বলেন, “আমি আমার শায়খকে বলতে শুনেছি, “আমার শায়খ শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহর ওয়াসিলায় আমাকে এমন একটি ক্ষমতা দান করা হয়েছে যে, চাইলে বিশ্বের সকল মানুষকে আমি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করতে পারি।”” একদা বুখারার আলিমদের মধ্যে ইহজগতে “আল্লাহকে দেখা"র ব্যাপারে মতানৈক্য সৃষ্টি হয়৷ একদল বললেন, দেখা সম্ভব আর অপর দল বললেন, সম্ভব নয়৷ উভয় দল কিন্তু হযরত আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণকারী ছিলেন৷ সুতরাং তাদের মতানৈক্য নিয়ে হযরতের দরবারে উপস্থিত হলেন৷ তারা বললেন, “ইয়া শাইখ্বী! এ বিষয়ে আমরা আপনাকে বিচারক হিসেবে সাব্যস্ত করেছি” তিনি বললেন, “যারা ইহলোকে দেখার বিপক্ষে তারা তিনদিন পর্যন্ত আমার এখানে অবস্থান করবে৷ এ তিনদিন অযু অবস্থায় থাকবে এবং কোনো কথা বলবে না” সুতরাং তারা হযরতের খানক্কায় অবস্থান করতে লাগলেন হযরত নিজেই তাদের সম্মুখে উপস্থিত থেকে তাদের উপর তাওয়াজ্জু প্রদান করলেন অচিরেই সকলে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হলেন৷ এ অবস্থায় সকলেই তৃতীয় দিন অজ্ঞান হয়ে পড়লেন৷ তারা যখন পুনরায় জ্ঞান ফিরে পেলেন, দেখা গোলো সবাই অঝোর ধারায় অশ্রপাত করছেন৷ সকলে চিৎকার দিয়ে বলতে লাগলেন, “আমান সাদ্দাকুনা” [আমরা বিশ্বাস করি ও সত্য বলে সাক্ষী প্রদান করছি!]| তারা হযরতের হাতে চুমো খেয়ে বলেন, “আমরা বিশ্বাস করি যে, ইহজগতে আল্লাহর দীদার লাভ সম্ভব” ২৭২

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।