Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৫১ ৫১ হুজরায়। হঠাৎ জেগে ওঠলেন৷ তিনি সোজা বুখারার যে মাদরাসায় আলাউদ্দিন ছিলেন সেখানে চলে গেলেন গভীর রাত সবাই নিদ্রামগ্ন। কিন্তু একমাত্র আলাউদ্দিন ছাড়া৷ তিনি একটি ছোট্ট বাতি জ্বালিয়ে কুরআন শরীফ তিলাওয়াত করছিলেন এদিকে হযরত শাহ বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ কক্ষে ঢুকে তিলাওয়াতরত আলাউদ্দিনের কাঁধের ওপর মৃদ্যু নাড়া দিলেন কিন্তু তাতে যেনো আলাউদ্দিন কিছুই টের পেলেন না৷ হযরত আবারও নাড়া দিলেন- এবারও গভীর মনোযোগসহ তিলাওয়াতে নিমগ্ন আলাউদ্গিন নিরব রইলেন৷ শাইখুত তরিক্কা হযরত নকশবন্দ রাহিমাহুল্লাহ চোখ দুটো বন্ধ করে ধ্যানস্থ হলেন৷ তিনি দেখতে পেলেন, আলাউদ্দিন শারীরিকভাবে এখানে থাকলেও আত্মিকভাবে তিনি আল্লাহর গভীর মুশাহাদার মধ্যে আছেন সুতরাং শায়খ তাকে আধ্যাত্মিক চেতনাসহ ডাক দিলেন৷ আলাউদ্দিন এবার মাথা তুলে তাকালেন ও বললেন, “ওহ আমার শায়খ!” হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ বললেন, “হে আমার পুত্র! তোমার জন্য সুসংবাদ। আমি রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি আমার মেয়েকে তোমার জন্য পছন্দ করেছেন৷ এ কারণেই আমি এই গভীর রাতে তোমার এখানে এসেছি” এ সুসংবাদ শ্রবণ করে আলাউদ্দিন কিছুটা লজ্জাবোধ করলেন৷ এরপর বললেন, “ইয়া শাইথী! আমি তো একেবারে নিঃস্ব! আপনি কিংবা আপনার সাহেবাজদীর জন্য আমি যে কিছুই খরচ করতে পারবো না৷ যাকিছু সম্পদ ছিলো তা সবই দুই ভাইকে দান করে এসেছি” শাহ সাহেব বললেন, “হে আমার পুত্র! আল্লাহ তাআলা আলমে আরওয়ায় তোমার জন্য যা-ই নির্ধারিত করেছেন তা-ই যথেষ্ট। চিন্তার কারণ নেই, আল্লাহই তোমার জন্য যথেষ্ট” শায়খ আলাউদ্দিন রাহিমাহুল্লাহ বলেন, “একদিন আমাকে এক শায়খ প্রশ্ন করলেন, “আপনার হৃদয় কিরূপ আছে?” আমি জবাব দিলাম, “আমি তো জানি না।” তিনি বললেন, “আমি আমার হৃদয়কে জানি, এটা তৃতীয় রাতের চন্দ্রের মতো”” ব্যাপারটি পরবর্তীতে আমি শায়খ নক শবন্দ রাহিমাহুল্লাহকে বললাম। তিনি মন্তব্য করলেন, “তিনি তার হৃদয়ের ২৭১

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।