Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত খাজা শায়খ আলাউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ৮০২ হিজরি, সমাধি- জাগানিয়ান, বুখারা, উজবেকিস্তান৷ তিনি ছিলেন শায়খুল মাশাইখের এক তারকা৷ "আলিমুন “আলিম, যাকে ভূষিত করা হয়েছিল “এশি জ্ঞানবৃক্ষের মিষ্টি, ফল বলো৷ তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের নূর ও জীবন, অন্ধকারের মুছক, উলামা-মাশায়িখ ও সাধারণ মানুষের পথপ্রদর্শক তিনি হচ্ছেন হযরত খাজা শায়খ আলাউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি জন্ম ও শিক্ষা হিজরি ৭৩৯ সনে হযরত আলাউদ্দিন রাহিমাহুল্লাহর জন্ম হয়৷ তিনি মুহাম্মদ বিন মুহাম্মদ বুখারী নামেও পরিচিত ছিলেন৷ ইমামুত তরিক্কা হয়রত বাহাউদ্দিন নক শবন্দ রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা ছিলেন হযরত আলাউদ্দিন৷ হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহর জীবদ্শায়ই হযরত আলাউদ্দিন রাহিমাহুল্লাহর হাতে বহুলোক বাইআত গ্রহণ করেছিলেন৷ আর এটা স্বীয় পীরের নির্দেশেই হয়েছিল৷ হযরত বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ বলতেন, “আমার পুত্র আলাউদ্দিন আত্তার আমার কাঁধের বোঝা অনেকটা হালকা করেছেন” পরিণত বয়সে হযরত আত্তার রাহিমাল্ল্লাহ স্বীয় গ্রাম পরিত্যাগ করে বুখারায় চলে আসেন। ধন-সম্পদ যা ছিলো সবই তাঁর দুই ভাইয়ের মধ্যে বন্টন করে দেন৷ বুখারায় ইলমে শরীয়তের প্রয়োজনীয় শিক্ষা শেষে তিনি আধ্যাত্বিক চায় নিজেকে বাকি জীবনের জন্য নিয়োজিত করেন৷ হযরত শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহর হাতে বাইআত গ্রহণের পর হযরতের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে সম্পাদিত হয়৷ এ ব্যাপারে একটি ঘটনার কথা বর্ণিত আছে৷ হযরত আত্তার বিয়ের প্রস্তার প্রেরণ করার পর শায়খ নক শবন্দ রাহিমাহুল্লাহ প্রথমে কোনো জাবাব দেন নি৷ পরদিন মধ্যরাতে তিনি ঘুমস্তাবস্থায় ছিলেন কসর আল-আরিফীনের নিজস্ব ২৭০

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।