আউলিয়ায়ে নকশবন্দ করেছিলেন এবং তার সবই স্বীয় চাচা আবু তালিবের হাতে হস্তান্তর করেন৷ এই বছরই খাদীজাতুল কুবরা রাদিআল্লাহু আনহার সঙ্গে তীর শুভবিবাহ সম্পন্ন হয়৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র ও সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে চল্লিশ বছর বয়স্কা (কোন কোন রিওয়ায়েত মতে ৪৫ বছর বয়স্কা) বিধবা সতী-সাধবী খাদীজা রাদিআল্লাহু আনহা স্বেচ্ছায় পঁচিশ বছর বয়সের তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে গ্রহণ করে ধন্য হয়েছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাদীজা রাদিআল্লাহু আনহাকে এতোই ভালোবাসতেন যে, তাঁর জীবদ্দশায় তিনি অপর কোন মহিলাকে বিবাহ করেন নি৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকাবস্থায় খাদীজা রাদিআল্লাহু আনহা চারজন কন্যা ও তিনজন পুত্র সন্তানের জননী হোন৷ কন্যা সন্তানদের নাম হলো রুকাইয়া, জায়নব, উম্মে কুলসুম ও ফাতিমা রাদিআল্লাহু আনহুন্না। পুত্র সন্তানদের নাম হলো আব্দুল্লাহ, তায়্িব, তাহির এবং কাসিম রাদ্বিআল্লাহু আনহুম হযরতের আরেক পুত্র সন্তানের নাম ছিলো ইব্রাহীম রাদ্বিআল্লাহু আনহু মারিয়া কিবতিয়া রাদিআল্লাহু আনহার গর্ভে এই সন্তানের জন্ম হয় মদীনা মুনুওয়ারায়। পুত্রদের সকলেই বাল্য বয়সে পরলোকগমণ করেন৷ চারজন কন্যা সন্তানের মধ্যে একমাত্র ফাতিমা রাদ্বিআল্লাহু আনহা নবীজীর ইন্তিকালের পরও জীবিত ছিলেন। কাবাঘরে হাজারে আসওয়াদ স্থাপন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিকরণ, আল-আমীন খেতাবে ভূষিত হওয়া, খাদীজা রাদিআল্লাহু আনহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ, সন্তানাদির পিতা হওয়া, হিলফুল ফুযুল সংস্থায় নেতৃত্ব প্রদান এবং ফিজার যুদ্ধে অংশগ্রহণ ইত্যাদি সবই তাঁর যৌবনকালীন সময়ে সংঘটিত হয়৷ নুবুওয়াত-প্রাপ্তির সময় ঘনিয়ে আসলে পরে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানসিক অবস্থায় রদবদল শুরু হয়৷ তিনি দিন দিন ভাবুক হয়ে ওঠেন এবং নিঞজজনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার উপর অধিকতর গুরুত্ব দিতে থাকেন৷ ২৭
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।