আউলিয়ায়ে নকশবন্দ জীবনীগ্রস্থাদি হযরত শাহ বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহির অনেক জীবনীগ্রন্থ নখবন্দি লেখকগণ রচনা করে প্রকাশ করেছেন৷ এগুলোর মধ্যে প্রসিদ্ধ কটি হচ্ছে: ১. মাশুদ বুখারী ও শরীফ জারযানী রচিত “আওরাদে বাহাউদ্দিন”, এ গ্রন্থে হযরতের জীবনবৃত্তান্ত ও ফাতওয়াসমূহ স্থান পেয়েছে, ২. শায়খ মুহাম্মদ পারসা রচিত “রিসালা কুদসিয়া+, ৩. খানী রচিত “আল-বাহজাল সানিয়্যা, এবং সালাউদ্দিন মুহাম্মদ বুখারী রচিত “আনিসুত তালিবীন”। নকশবন্দিয়া তরিকানুযায়ী পরবর্তী শায়খ হচ্ছেন হযরত খাজা শায়খ আলাউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি৷ যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাওফিক ইনায়েত করেন তাহলে আমরা এখন তাঁরই জীনব ও সাধনার ওপর আলোচনা করবো ওয়ামা তাওফিকী ইল্লাবিল্লাহা ২৬৯
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।