আউলিয়ায়ে নকশবন্দ হযরতের একজন খাদিম ছিলেন শায়খ আলী দাম্মান৷ তিনি বলেন, “শায়খ একদিন আমাকে নির্দেশ দিলেন, আমার কবর খোঁড়ে রাখো। আমি নির্দেশ পালন কারার পর তাঁর সম্মুখে উপস্থিত হয়ে ভাবলাম, “তীর স্থলাভিষিক্ত কে হবেন?” তিনি তখন মাথা উত্তোলন করে বললেন, “হে আমার পুত্র! আমরা যখন হিজাযের পথে যাত্রা করছিলাম তখন তোমাকে কী বলেছিলাম- তা ভুলো না কিন্তু যে কেউ আমাকে অনুসরণ করতে ইচ্ছুক সে যেনো মুহাম্মদ পারসা ও আলাউদ্দিন আত্তারকে অনুসরণ করো” শেষ কটি দিন তিনি স্বীয় কক্ষে অবস্থান করেন৷ শত শত লোক তীকে একনজর দেখতে আসেন৷ তিনি সবাইকে নসিহত করেন৷ শেষ রোগে আক্রান্ত হওয়ার পর তিনি নিজের কক্ষটি বন্ধ করে দিলেন। তবে দলে দলে তাঁর ভক্ত-মুরিদান আসতে থাকে৷ তিনি তাঁদের প্রত্যেককে প্রয়োজনীয় উপদেশ দেন৷ এক পর্যায়ে তিনি বললেন, সুরা ইয়াসীন পাঠ করো৷ সুরা ইয়াসীন তিলাওয়াত শেষ হতেই তিনি হাত উত্তোলন করে আল্লাহ্র দরবারে নীরবে দু'আ করলেন৷ তিনি শাহাদাত অঙ্গুলি উত্তোলন করে কালিমা শাহাদাত পাঠ করলেন৷ পাঠ শেষ করে আমাদের প্রিয় হযরতের রূহ তাঁর দেহ থেকে প্রস্থান করে আল্লাহর সান্নিধ্যে চলে গেলো৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ উপস্থিত তাঁর ভক্ত- মুরিদানরা অঝোর ধারায় কীদতে থাকেন৷ নখবন্দিয়া সুফি তরিকার প্রতিষ্ঠাতা, যুগশ্রেষ্ট মহান ওলিআল্লাহ হযরত শায়খ খাজা শাহ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান, শুভাকাজ্কী ও সাধারণ জনতাকে শোকের সাগরে ভাসিয়ে হিজরি ৭৯১ সনের [১৩৪৪] ৩রা রবিউল আউয়াল এ ধরাধাম থেকে চিরবিদায় গ্রহণ করেন৷ তিনি স্বীয় গ্রাম কসর আল- আরিফীনে তাঁরই নির্বাচিত প্রিয় একটি বাগানে সমাহিত আছেন৷ পরবর্তীতে আগত বাদশাহগণ তীর প্রতিষ্ঠিত খানক্কা, মাদরাসা ও মসজিদের বিশেষ তত্বাবধান করেছেন৷ হযরতের এ বাগানটি বুখারা শহরে সুরক্ষিত আছে৷ হযরত আবদুর রহমান শা"রানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তীর যুগের কুতুব (আধ্যা্িক শতভ্ত) তিনি লিখেছেন, “যখন আমাদের শায়খকে তাঁর কবরে রাখা হলো, ২৬৭
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।