আউলিয়ায়ে নকশবন্দ থেকে অমুক অখুক বর্ণনাকারী সম্পর্কে আপনার মতামত দিন?” তিনি বললেন, “আমরা এ বর্ণনাকারীকে গ্রহণ করেছি৷ হাদিসের অনেক জ্ঞান তাঁরই বর্ণনার উপর নির্ভরশীল৷ তাঁর গ্রন্থ আমাদের নিকট গ্রহণযোগ্য৷ তাঁর ব্যাপারে কোনো মুহাদ্দিসের মধ্যে ভিন্নমত নেই” মুহাম্মদ পারসা এবার বললেন, “যে গ্রন্থ এ ব্যক্তি রচনা করেছিলেন তা তো আপনার বাড়িতে, আপনার পাঠাগারেই আছে৷ ঠিক কোথায় আছে তা-ও আপনি জেনে নিন- অমুক ও অমুক গন্থের মাবখানে। এতে ৫০০ পৃষ্ঠা আছে৷ এর রং এই-এই গ্রন্থের মোলাট দেখতে এরূপ এবং যে হাদিস আপনারা গ্রহণ করছেন না, তা অতো নাম্থার পৃষ্ঠায় বর্ণিত আছো” শায়খ পারসার কথা শুনে শায়খ হুসামুদ্দিন বিচলিত হয়ে পড়লেন৷ তাঁর অন্তুরে সন্দেহের জন্ম নিলো। তিনি তো এরূপ কোনো গ্রন্থ থাকার ব্যাপারে ওয়াকিফহাল নন উপস্থিত সকল আলিমও অবাক৷ সবাই ভাবলো, এ কেমন ব্যাপার- গ্রন্থের মালিক জানেন না তাঁর পাঠাগারে একটি বই আছে অথচ এই শায়খ পারসা জানেন! সুতরাং বাদশাহ সিন্ধান্ত ৫১ নলেন, হুসামুদ্সিন সাহেবের বাড়ির পাঠাগারে এই বইটি আছে কী না তা জানতে হবে৷ অনুসন্ধান করে গ্রন্থটি পাওয়া গেলো আর ঠিক যেভাবে শায়খ পারসা বলেছিলেন, হাদিসটি গ্রন্থের উল্লেখিত পৃষ্ঠায় সহীহ সনদে বর্ণিত ছিলো৷ বাদশাহ এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর উপস্থিত আলিমদের ধিক্কার দিলেন৷ এদিকে শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ ও তাঁর খলিফা শায়খ মুহাম্মদ পারসার ভূয়সী প্রশংসা করলেন। মৃত্যুকালীন অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনইয়া সিজ্জীনুল মু'মিনীন ...” মুসলমানদের জন্য দুনিয়া হচ্ছে কয়েদখানা৷ সুতরাং এ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আখিরাতের চিরন্তন জীবনের দিকে পাড়ি জমানো। নখবন্দিয়া তরিক্কার ইমাম হযরত শায়খ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহিও একদিন দুনিয়ার কয়েদখানা থেকে মুক্ত হয়ে তাঁর প্রেমাস্পদের নিকট চলে যান৷ হযরতের মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে যা জানা যায় তা নিম্মরূপা ২৬৬
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।