আউলিয়ায়ে নকশবন্দ ৭. খলিফাকে সাহায্য: বুখারায় শায়খ মুহাম্মদ পারসা নামক তাঁর একজন খলিফা ছিলেন৷ কোনো এক কারণে এই খলিফাকে সাহায্য করতে যেয়ে হযরতের পক্ষ থেকে একটি কারামত প্রকাশের জরুরত পড়ে গেলো৷ এসময় প্রখ্যাত ফকীহ শায়খ শামসুদ্দিন জাযারী সমরকন্দে অবস্থান করছিলেন। সে সময় মসনদে অধিষ্ঠিত ছিলেন বাদশাহ মিরজা আলেগ বেগ৷ উদ্দেশ্য ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সনদ সঠিক কী না তা নির্ধারণ করা৷ কিছু হিংসুক ও দুর্নীতিবাজ আলিম অভিযোগ আনলো যে, হযরত শায়খ মুহাম্মদ পারসা একটি হাদিসের বর্ণনা দিয়েছেন যার সনদের কোনো ভিত্তি নেই৷ তারা শামসুগ্সিনকে বললেন, “আপনি যদি এ ব্যাপারে তাওবা করে নেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন ও বিরাট প্রতিদান দেবেনা” কিন্তু শায়খ মুহাম্মদ পারসা এতে তোয়াক্কা করলেন না৷ এদিকে শায়খ শামসুদ্দিন বাদশাহকে অনুরোধ জানালেন, শায়খ পারসাকে রাজদরবারে ঢেকে পাঠাতে সুতরাং বাদশাহর দরবারে এ ব্যাপারে এক বিচারকার্য শুরু হলো উপস্থিত আলিমদের মধ্যে বুখারার শাইখুল ইসলাম হুসামুদ্দিন নাহাওয়ীসহ আরো অনেক উলামায়ে কিরাম ছিলেন৷ শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহও তাঁর খলিফা মুহাম্মদ পারসার সাথে উক্ত সভায় যোগদান করেন৷ শায়খ হুসামুদ্গিন শায়খ পারসাকে একটি হাদিস সম্পর্কে প্রশ্ন করলেন৷ মুহাম্মদ পারসা সনদসহ হাদিসটি বর্ণনা করলেন৷ শায়খ জাযারী বললেন, “হাদিসটি সঠিক থাকলেও এর সনদ সঠিক নয়” একথা শুনে হিংসুকরা খুব আনন্দিত হলেন৷ তারা বললো, “মুহাম্মদ পারসা যেনো হাদিসের অপর আরেকটি সনদ উপস্থাপন করেন৷” তিনি তা-ই করলেন। এবারও আলিমরা মন্তব্য করলেন, সদন ঠিক নয়৷ এবার আরেকটি সনদ উপস্থাপনের কথা শায়খ পারসাকে বলা হলো৷ তিনি আরেকটি সনদ বর্ণনা করলেন৷ কিন্তু উপস্থিত কোনো আলিমই তা গ্রহণ করলেন না৷ বললেন, এটিও ভুল। এবার শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ হস্তক্ষেপ করলেন৷ তিনি বুঝতে পেরেছিলেন, শায়খ পারসা সনদ হিসেবে যা-ই বলুন না কোনো তারা তা গ্রহণ করবেন না৷ তিনি নিজের খলিফাকে বললেন, “হযরত হুসামুদ্দিনকে এই প্রশ্নটি করো, আপনি হচ্ছেন শাইখুল ইসলাম ও মুফতি। বাহ্যিক যে [শরীয়ত ও হাদিসের] জ্ঞান আপনি অর্জন করেছেন তা ২৬৫
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।