Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বুঝতে পারলাম অত্যন্ত শক্তিশালী উজ্ম্বল অংশুজাল আমার হৃদয়ে প্রবেশ করেছে৷ কিছুক্ষণ পরই আমি জ্ঞান ফিরে পেলাম। আমি হযরতকে বললাম, শায়খ! আপনি কী এ অধমকে খাদিম হিসেবে গ্রহণ করবেন? তিনি যে শাহ নকশবন্দ রাহিমাহুল্লাহ ছিলেন তা আমার স্বপ্ব থেকে স্পষ্ট ছিলো” তিনি বলতে থাকেন, “এ রাস্তায় ভ্রমণকালের শুরুতে একদিন আমি হযরতের নিকট বসা ছিলাম৷ তখন ছিলো বসন্তকাল৷ আমার অন্তরে জাগ্রত হলো, হায়! যদি একটি তরমুজ খেতে পারতাম! তিনি আমার দিকে তাকিয়ে বললেন, “মুহাম্মদ জাহিদ! যাও, নিকটস্থ নদীর তীরে যেয়ে যা দেখবে তা নিয়ে আসবে৷ আমরা তা খাবো আমি নদীর তীরে চলে গেলাম পানি খুব ঠাণ্ডা ছিলো আমি পানিতে হাত দিতেই একটি তরমুজ পেলাম৷ এটা খুব তাজা ছিলো৷ মনে হলো এক্ষুণি কেউ এটি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে৷ আমি খুব আনন্দিত হলাম৷ এটি নিয়ে শায়খের নিকট চলে আসলাম এবং বললাম, হযরত! আমাকে গ্রহণ করুনা” ৬. মুরিদের পায়ে জন্তুর কামড়: বর্ণিত আছে, একদিন তাঁর এক মুরিদ তাঁকে দেখতে ইচ্ছা করেন৷ তবে ভ্রমণে যাত্রার পূর্বে হযরতের আরেক বিশিষ্ট মুরিদ শায়খ শাদিকে এ ব্যাপারে পরামর্শ দিতে অনুরোধ করলেন শায়খ শাদি উপদেশ দিলেন, “হে আমার ভাই! তুমি যখন তাঁর সঙ্গে সাক্ষাতে যাবে কিংবা সম্মুখে উপস্থিত হবে, তখন নিজের পা তাঁর দিকে যাতে না থাকে এ ব্যাপারে সতর্ক থেকো” বর্ণণাকারী বলেন, “আমি যখন হযরতের গ্রাম কসর আল-আরিফীনের উদ্দেশ্যে গাজিউট থেকে বিদায় হলাম, তখন ক্লান্তি দূর করতে রাস্তার মধ্যে একটি বড় বৃক্ষের নিচে পা-যুগল লম্বা করে বিশ্রাম নিলাম৷ দুর্ভাগ্যবশত কোথেকে একটি জন্তু এসে আমার পায়ে কামড় দিলো এরপর বেদনা নিয়ে আমি ঘুমিয়ে পড়ি৷ ঘুমান্তাবস্থায়ও একটি জন্ত এসে আমার পায়ে আবার কামড় দিলো৷ এরপর আমি বুঝতে পারলাম, বিরাট ভুল করে বসেছি৷ আমি কসর আল-আরিফীন গ্রামের দিকে পা ছড়িয়ে রেখেছি। আমি সাথে সাথে তাওবাহ করলাম এরপর আর কোনো জন্তু আমার পায়ে কামড় মারে নি” ২৬৪

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।